গ্রামবাংলার স্বাস্থ্য পরিকাঠামোয় ৪ হাজার কোটি টাকা খরচের পথে রাজ্য

শীঘ্রই গ্রামবাংলার স্বাস্থ্য পরিষেবা ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু হয়ে যেতে চলেছে। আসছে বিশ্বব্যাঙ্কের টাকা। বিনিয়োগ হবে ৪ হাজার কোটি টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বামজমানার অবসানের পরে রাজ্যের দায়িত্ব হাতে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সামনে সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল বাংলায়(Bengal) ভেঙে পড়া স্বাস্থ্য পরিষেবাকে সচল করে তোলা। গত ১৩ বছরে সেই সচল করার প্রক্রিয়া কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছে। রাজ্যে এখন আছে গুচ্ছের সুপার স্পেশ্যালিটি হাসপাতাল। তৈরি হয়েছে জেলায় জেলায় মেডিকেল কলেজ ও হাসপাতাল। এসেছে স্বাস্থ্যসাথী, স্বাস্থ্যইঙ্গিত। আর এবার গ্রামবাংলার স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে বিশ্বব্যাঙ্কের(World Bank) সহায়তায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৪০০০ কোটি টাকা(4000 Crore Rupees Investment) বিনিয়োগ করতে চলেছে। আর তা দেখে ওয়াকিবহাল মহলের দাবি, সদ্য শেষ হওয়া লোকসভা ভোটে গ্রামবাংলা দু’হাত তুলে আশীর্বাদ করেছে তৃণমূলকে। আর তাই জনগনের কাছে কৃতজ্ঞ মমতা এবার তার প্রতিদান দিতে শুরু করলেন। শীঘ্রই গ্রামবাংলার স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো(Health Service Infrastructure) ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু হয়ে যেতে চলেছে।

জানা গিয়েছে, রাজ্য সরকারের ডাকে সাড়া দিয়ে বিশ্বব্যাঙ্ক বিপুল অঙ্কের অনুদান দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকারকে। দু’টি কারণে এই অনুদান পাচ্ছে বাংলা। প্রথমত, বাংলার গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন। দ্বিতীয়ত, ক্রমশ উদ্বেগজনক হয়ে ওঠা Non-Communicable Diseases বা NCD প্রতিরোধ। NCD’র অর্থ অসংক্রামক রোগব্যধি, যেমন সুগার, প্রেশার, হার্টের রোগ, ক্যান্সার, স্ট্রোক ইত্যাদি। কোন কোন খাতে, কীভাবে টাকা খরচ করতে হবে, তার সুনির্দিষ্ট গাইডলাইনও চলে আসবে শীঘ্রই। রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, বিশ্বব্যাঙ্কের অনুদান আসার পাশাপাশি রাজ্যের মন্ত্রিগোষ্ঠীর অনুমোদনও মিলে গিয়েছে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামোর উন্নয়নের জন্য বিনোয়োগের ক্ষেত্রে। বিশ্বব্যাঙ্কের টাকা গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার উন্নতিতে খরচ করা হবে। তবে বাম জমানায় স্বাস্থ্যক্ষেত্রের জন্য আসা বিশ্বব্যাঙ্কের টাকা নিয়ে বিস্তর নয়ছয়ের অভিযোগ উঠেছিল। অকারণে চিকিৎসা সংক্রান্ত যন্ত্র কেনা, কারণ ছাড়াই গুচ্ছ গুচ্ছ কম্পিউটার কেনার মতো একাধিক অভিযোগ উঠেছিল। এবার যাতে তেমন কোনও অভিযোগ না ওঠে, তা নিশ্চিত করাই আপাতত বড় চ্যালেঞ্জ বলে মনে করছে স্বাস্থ্য‌ভবন। 

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়