কী কাণ্ড! সবজি কেনার ফাঁকে মহিলা বিক্রেতাকে চুমু, ঘটনায় শোরগোল চন্দ্রকোণায়

সবজি কেনার ফাঁকে মহিলা বিক্রেতাকে চুমু খাওয়ার চেষ্টা ক্রেতার। চাঞ্চল্যকর ঘটনা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার শ্রীনগরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! সবজি কেনার ফাঁকে মহিলা বিক্রেতাকে চুমু খাওয়ার চেষ্টা ক্রেতার। চাঞ্চল্যকর ঘটনা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার শ্রীনগরে। বিষয়টি জানাজানি হতেই ধুন্ধুমার এলাকায়। জানা গিয়েছে, পাড়ায় পাড়ায় সবজি বিক্রি করেন ওই মহিলা সবজি বিক্রেতা। কখনও বাজারেও বসেন। সেখানেই অভিযুক্ত ব্যক্তির সঙ্গে তাঁর আলাপ। তাঁর কাছ থেকেই সবজি কেনা নিয়মিত ছিল ব্যক্তির। 

অভিযোগ, সবজি কেনার ফাঁকে প্রায়শই মহিলার দিকে অশ্লীলভাবে তাকাতেন অভিযুক্ত ব্যক্তি। তাঁর শরীরও বাজেভাবে স্পর্শ করার চেষ্টা করতেন। কিন্তু শুক্রবার (১১ সেপ্টেম্বর) ‘অসভ্যতা’ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। বাজার করতে এসেই মহিলাকে জড়িয়ে ধরে চুমু খেয়ে নেন ওই ব্যক্তি। তা নিয়েই শোরগোল পড়ে যায় বাজার চত্বরে। পুলিশ সূত্রের খবর, বিষয়টি জানাজানি হওয়া মাত্রই ওই ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় মানুষজন এবং খুটিতে বেঁধে তাঁকে গণধোলাই দিতে শুরু করেন, এরপর স্থানীয় বিজেপি নেতৃত্বের উদ্যোগে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতের বিরুদ্ধে শ্লীলতাহানি-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

জানা গিয়েছে, ওই যুবকের নাম মনসুর খান। তিনি হুগলির গোঘাটের অনুপনগরের বাসিন্দা। অভিযোগ, প্রতিদিন বাজারে আসতেন তিনি। বাজারে আরও অনেক সবজি বিক্রেতা থাকলেও ওই মহিলার কাছেই যেতেন মনসুর। সবজি কেনার অছিলায় তাকে উত্তপ্ত করতেন। আজ চুমু খেতেই মহিলা উত্তেজিত হয়ে পড়েন। বাজারে মাঝে চিৎকার চেঁচামেচি শুরু করতেই স্থানীয়রা জড়ো হন। মনসুরকে হাতেনাতে পাকড়াও করে মারধর করেন। পুলিশের হাতে তাঁকে তুলে দেওয়া হয়। 

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে