ভালবাসার দিনে স্ত্রীকে ১ কোটির উপহার স্বামীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভালবাসার দিনে প্রিয় মানুষকে দিলেন কোটি টাকা উপহার। এবারের ভ্যালেন্টাইন্স ডে–তে সকলের নজর কাড়লেন ধূপগুড়ির এক কাপড়ের দোকানের  কর্মচারী। ভালোবাসার দিনে নিজের স্ত্রীর হাতে তুলে দিলেন এক কোটি টাকা । যা দেখে স্বাভাবিকভাবেই অবাক হয়েছেন সকলেই । 

ধূপগুড়ির বাসিন্দা নিতাই চন্দ্র। বর্তমানে তিনি একটি কাপড়ের দোকানের কর্মচারী । সেখানে থেকে যে টাকা পান তা দিয়েই কষ্টে সংসার চালান । মাত্র ৭ হাজার টাকা বেতনের কাজ করেন নিতাই । তবে নিজের ভাগ্য বদল করতে প্রায়শই লটারির টিকিট কাটতেন। আর এবার মাত্র ৬০ টাকা দিয়ে  টিকিট কেটে নিতাইয়ের বদলে গেল জীবন । লটারি জিতে   প্রথম পুরস্কার হিসাবে  পেলেন এক কোটি টাকা। 

ভালোবাসার দিনে এক কোটির লটারির টিকিট স্ত্রীর হাতে তুলে দিয়েছেন নিতাই । যা দেখে কার্যত অবাক পরিবারের সকলে । লটারি জেতার পর নিতাই জানান, ‘ আমাদের দিন আনতে পান্তা ফুরোয়। তাই এক কোটি টাকা লটারি জেতায় মেয়ের পড়াশোনা সঙ্গে পরিবারের অনেক সমস্যা সমাধান হবে ।’ সেইসঙ্গে নিতাইয়ের দোকানের মালিক জানান,’ ওঁর সংসারে আর কোন অসুবিধা হবে না । এক কোটি টাকার জেতার খবর পেয়ে আমরা খুবই আনন্দিত।’ একথায় বলা যায়, লটারি জিতে এক কোটি টাকা পাওয়ায় নিতাইয়ের পরিবারের মুখে ফুটেছে হাসি । 

সোমবার কলকাতার একাধিক রাস্তা বন্ধ, কোন কোন রুটে চলবে না গাড়ি, চোখ বুলিয়ে নিন…

‘নিরাপত্তার নিশ্চয়তা পেলেই বাংলাদেশে ফিরবেন’, জানালেন সাকিব আল হাসান

সাগরে নিম্নচাপের জের, শুক্র রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

বিরাট স্বস্তি তামিলনাড়ু মুখ্যমন্ত্রী বিজয়ের! ডিভোর্সের মামলা তুলে নিলেন স্ত্রী সঙ্গীতা

তামিলনাড়ুতে চাকরির টোপ দিয়ে যুবতীকে বাংলাদেশে পাচার, তদন্তে কলকাতা পুলিশ

পাসপোর্ট-ভিসা ছাড়াই দার্জিলিং বেড়াতে গিয়ে গ্রেফতার ‘বাংলাদেশি’, ঠাঁই হল হোল্ডিং সেন্টারে

পার্থ ভৌমিক গদ্দার! নৈহাটিজুড়ে পড়ল পোস্টার, চাঞ্চল্য

বিদেশি লিগে খেলছেন অজিঙ্কা রাহানে, কোন দলের হয়ে নামছেন নাইটদের প্রাক্তন অধিনায়ক?

২ বছরের জন্য নির্বাসিত পাক ক্রিকেটার, সঙ্গে ১০ লাক জরিমানা, কোন অপরাধে?

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

‘পঞ্চায়েতে অতিরিক্ত কর বসানো হচ্ছে না’, বিভ্রান্তি দূর করে জানালেন দিলীপ

বিদেশি রেফারিদের যৌনসেবা দিয়ে ফল প্রভাবিত করার চেষ্টা, কাঠগড়ায় একাধিক ক্লাব

‘স্বাধীনতা সংগ্রামীরা গুলি খেয়েছেন, আর আপনার ডিমে ভয়,’ মহুয়াকে ভর্ৎসনা সুুপ্রিম কোর্টের