‘মেয়ে নিখোঁজ Help Me’, তারাপীঠে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের অপেক্ষায় অসহায় বাবা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রায় ছ’মাস ধরে নিখোঁজ মেয়ে। পুলিশের কাছে অভিযোগ জানিয়েও মেলেনি সন্ধান। মেয়ের ছবি-সহ প্ল্যাকার্ড হাতে কখনও বীরভূমের এ প্রান্ত থেকে ও প্রান্তে, কখনও আবার জেলার বাইরে ছুটে বেড়িয়েছেন বাবা। তাতেও মেলেনি কোনও সূত্র। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর কাছে মেয়েকে খুঁজে দেওয়ার আর্জি জানাতে তারাপীঠে হাজির হলেন অর্ধেন্দু সিংহ।

জানা গিয়েছে, গত ১৩ মার্চ থেকে নিখোঁজ অর্ধেন্দুবাবুর মেয়ে অমৃতা সিংহ। মেয়ের নিখোঁজ হওয়ার পর সিউড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। তদন্তে নামে পুলিশ। পরে সিআইডিরও সহযোগিতা নেওয়া হয়। কিন্তু এত দিন কেটে গেলেও অমৃতার কোনও সন্ধান মেলেনি। দিন যত গড়িয়েছে, ততই বেড়েছে পরিবারের উদ্বেগ। মেয়ের খোঁজে অর্ধেন্দুবাবু ইতিমধ্যেই বীরভূমের বিভিন্ন এলাকা ঘুরেছেন। হাতে মেয়ের ছবি-সহ প্ল্যাকার্ড নিয়ে রাজ্যের একাধিক জায়গাতেও গিয়েছেন। এমনকি মায়াপুরেও পৌঁছেছিলেন তিনি। ইসকন মন্দির-সহ বিভিন্ন জায়গায় ঘুরে সাধারণ মানুষের কাছে মেয়ের ছবি দেখিয়ে তাঁর সম্পর্কে কোনও তথ্য রয়েছে কি না, তা জানার চেষ্টা করেছেন। কিন্তু কোথাও মেলেনি আশার খবর।

আরও পড়ুনঃ নমাজ পড়তে নিখোঁজ একই পাড়ার ৫ কিশোর, চাঞ্চল্য ডোমকলে

অর্ধেন্দুবাবুর কথায়, ‘গত প্রায় ছ’মাস ধরে মেয়ে নিখোঁজ। কোথায় গিয়েছে, কী করছে, কিছুই জানা যায়নি। পুলিশের কাছে বার বার গিয়েছি। সেভাবে সাহায্য পাইনি। মুখ্যমন্ত্রীর জনতার দরবারে যাওয়ার চেষ্টা করেও পারিনি। ঘরে স্ত্রী অসুস্থ। আমি মেয়ের খোঁজে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি।’  মুখ্যমন্ত্রী তারাপীঠে আসবেন শুনেই সেখানে ছুটে এসেছেন তিনি। শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে হাতে তুলে দিতে চান একটি চিঠি। একটাই আবেদন -মেয়েকে খুঁজে দিন। 

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ