রবিবার ভাটপাড়ায় তৃণমূলের হয়ে প্রচারে মন্দাকিনী

ভাটপাড়া থেকে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে ঝড় তুললেন 'রাম তেরি গঙ্গা...' ছবির নায়িকা মন্দাকিনী।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাটপাড়া থেকে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে ঝড় তুললেন ‘রাম তেরি গঙ্গা…’ ছবির নায়িকা মন্দাকিনী। মোটের উপর নির্বিঘ্নে শেষ হয়েছে প্রথম দফার বিধানসভা নির্বাচন। যদিও কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তি হয়েছিল। তাও বলা চলে, নির্বিঘ্নে প্রথম দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন ‘পাখির চোখ’ দ্বিতীয় দফার নির্বাচনের দিকে। আগামী ২৯ এপ্রিল বাংলার ১৪২ আসনে ভোট রয়েছে। সুতরাং শেষ মুহূর্তে প্রচার তুঙ্গে। তৃণমূলের পাশাপাশি বিজেপিও কোমর বেঁধে মাঠে নেমেছে। কলকাতার অলি-গলিতে প্রচারে ঝড় তুলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরা। পাশাপাশি বিধাননগর, দমদম, ভবানীপুর, হুগলি, হাওড়াজুড়ে সভা, রোডশো করে শেষ মুহূর্তে প্রচারে ঝড় তুলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচার করছেন তাঁরা। অন্যদিকে বিজেপির প্রার্থীদের হয়ে বাংলায় এসে প্রচার করছেন দেশের নেতা-মন্ত্রীরা।

রবিবার (২৬ এপ্রিল) তৃণমূলের হয়ে প্রচার করার কথা রয়েছে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের। অন্যদিকে বিজেপির হয়ে প্রচারে আসার কথা রয়েছে সদ্য আপ থেকে বিজেপি তে যোগ দেওয়া রাঘব চাড্ডা। পাশাপাশি তৃণমূলের হয়ে প্রচার করতে কয়েকদিন ধরেই বাংলায় আছেন বলিউডজর প্রবীণ অভিনেত্রী মন্দাকিনী। তিনি আজ ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অমিত গুপ্তার সমর্থনে নির্বাচনী প্রচারে রোড শো করেছেন। তাঁর রোডশো শুরু হয় ভাটপাড়া কাছারি রোড মোড় থেকে। তিনি রোড শোয়ে সাধারণ মানুষের সাড়া দেখে অত্যন্ত আপ্লুত হয়েছেন এবং অমিত গুপ্তার জয়ের আশা দেখছেন। এলাকার মানুষজনের আতিথিয়তায় তিনি অত্যন্ত খুশি প্রকাশ করেছেন। তিনি আরও বলেন, ‘সাধারণ মানুষের যা উত্তেজনা দেখছি, তাতে আমরাই জিতব। সকলের ভালবাসায় আমি আপ্লুত।’

প্রসঙ্গত, বর্তমানে ভাটপাড়ায় তৃণমূলের থেকে বেশি আধিপত্য বিজেপির। তৃণমূল থেকে বেরিয়ে যাওয়ার পর বিজেপির হয়ে প্রভাব বিস্তার করে বিস্তার করছেন অর্জুন সিংহ। ছাব্বিশের নির্বাচনে অর্জুন সিংহের ছেলে তথা বিদায়ী বিধায়ক পবন সিংহ বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাই তাঁকে হারাতে মাঠে নেমেছে তৃণমূল। এদিন রোড শোয়ের শেষে ভাটপাড়ার তৃণমূল প্রার্থী অমিত গুপ্তা জানিয়েছেন, ‘৩৬৫ দিনে যাঁরা মানুষের পাশে থাকে, মানুষের সঙ্গে থাকেন, মানুষের আশীর্বাদও তাঁর সঙ্গেই থাকে। ভালবাসা পাচ্ছি, এবার সুযোগ পেয়েছি ভাটপাড়াকে এগিয়ে নিয়ে যাওয়ার পালা। মন্দাকিনীর অনেক ফ্যান ফলোয়ার রয়েছে। তাই তাঁকে প্রচারে আনা হয়েছে। অনেকেই মন্দাকিনীকে মানে, তাই তাঁকে পেয়ে সাধারণ মানুষ খুশি হয়েছেন।’ এখন দেখা যাক মন্দাকিনীর আবেদনে সাড়া দিয়ে আগামী বুধবার ভাটপাড়ার হয়ে কোন বোতাম টেপেন সাধারণ মানুষ।

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে