ম্যানগ্রোভের চারা বসিয়ে সীমান্ত থেকে সুন্দরবন বাঁচাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হল

Share:

নিজস্ব প্রতিনিধি,সুন্দরবন: এসো ম্যানগ্রোভ লাগাই। বাদাবন গড়ে তুলি ।সীমান্ত থেকে সুন্দরবনের একাধিক জায়গায় বিভিন্ন ম্যানগ্রোভের (Mangrove)চারা বসানোর উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ নাগরিক সমাজ।বিশ্ব উষ্ণায়নের কথা মনে রেখে ম্যানগ্রোভের চারা বসিয়ে সীমান্ত থেকে সুন্দরবন সহ বসিরহাটের বিভিন্ন শহর বাঁচানোর সংকল্প নিলেন সদস্যরা।বিপন্ন সুন্দরবন বিপন্ন সীমান্ত বিপন্ন আমরা। পরিবেশবিদদের মতে আগামী কয়েক বছরে সুন্দরবনসহ রাজ্যের বিভিন্ন জায়গা জলের তলায় চলে যেতে পারে। সুন্দরবন(Sundarban) বাঁচলে, গ্রাম বাঁচবে ।শহর বাঁচবে ।তাই বিভিন্ন ম্যানগ্রোভ লাগিয়ে যাতে প্রকৃতি ফিরে পায় এবার উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ নাগরিক সমাজের সদস্যরা।

ম্যানগ্রোভের চারা বসানোর কাজ শুরু করলেন ।সুন্দরী, গরান ,গেওয়া ,কাঁকড়া, হেতাল, বাইন সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা বসিয়ে সুন্দরবনকে প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে উদ্যোগী হলেন। পাশাপাশি একদিকে নদী ভাঙ্গন, অন্যদিকে প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে লাগাতার এই সংস্থা কাজ করে যাচ্ছে। সুন্দরবনের নদীমাতৃক বিভিন্ন বদ্বীপ অঞ্চলের এবার নদীর খাড়ির ধারেই গাছ লাগাতে দেখা গেল। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সমাজের বিশিষ্ট মানুষেরা।

সংগঠনের সভাপতি আসাদ আলী মোল্লা বলেন, আমাদের এই সংগঠন ২০১৯ সাল থেকে বিভিন্ন সামাজিক মূলক কাজে এগিয়ে যাচ্ছে। সমাজকে সচেতন করতে এবং বিশ্ব উষ্ণায়নকে সামনে রেখে লাগাতার আমরা সীমান্ত থেকে সুন্দরবনের একাধিক এলাকায় ম্যানগ্রোভ বসানোর কাজ শুরু করেছি। চলবে এই কর্মসূচি লাগাতার। পরিবেশ বাঁচাতে এ এক বিশেষ উদ্যোগ।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের