চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুণ্যলাভের আশায় মানিকচকের গঙ্গাঘাটে ঢল শিব ভক্তদের

নিজস্ব প্রতিনিধি, মালদা: রবিবার মহা শিবরাত্রি উপলক্ষে মালদা জেলা জুড়ে নজরে এল শিব আরাধনার ধুম। মন্দিরে মন্দিরে শিব বন্দনায় ব্রতী হলেন ভক্তরা। পুণ্যলাভের আশায় মানিকচকের গঙ্গাঘাটে(Gangagaht) ঢল নামল শিব ভক্তদের। যুগ যুগ ধরে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে হয়ে আসছে শিবরাত্রির ব্রত উদ্যাপন। শিব মহাপুরাণ অনুসারে এদিনটিতেই নাকি দেবাদিদেব মহাদেব সৃষ্টি-স্থিতি-ও প্রলয়ের তান্ডব নৃত্য করেছিলেন। আবার এই রাতেই নাকি বিয়ে হয়েছিল শিব-পার্বতীর। তাই রবিবার শিব চতুর্দশী উপলক্ষে সারা দেশের সাথে মালদাতেও শিব আরাধনার মহাধুম চোখে পড়ে।

এদিন সকাল থেকেই গেরুয়া বসনধারী শিবভক্তরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানিকচক(Manickchak) গঙ্গাঘাটের উদ্দেশ্যে পাড়ি জমান। শিব চতুদর্শীর পুণ্য তিথিকে ঘিরে এদিন সকাল থেকেই মানিকচক গঙ্গাঘাটে শিব ভক্তদের ঢল নামে। ভক্তদের আনাগোনায় ও শিব-স্তুতিমূলক জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মানিকচক গঙ্গাঘাট সহ আশপাশের এলাকা। আবালবৃদ্ধবণিতা গঙ্গাঘাটে ডুব দিয়ে নিজ নিজ গন্তব্যস্থল অর্থাৎ শিবালয়ের উদ্দেশ্যে রওনা দেন। অন্যদিকে,মালদা:- মালদা বাসিকে বিশালাকার মহাকাল শিবমূর্তি উপহার দিলেন ইংরেজবাজার পৌরসভার(Englishbazar Municipality) ১২নম্বর ওয়ার্ড কাউন্সিলর ছবি দাস।

রবিবার বিকেলে মালদা শহরের পুরাটুলি বাঁধ রোড এলাকায় শিবরাত্রির বিশেষ দিনে মূর্তির উদ্বোধন করে সাধারণ মানুষকে চমক দিলেন তৃণমূল কংগ্রেসের জেলা যুব সভাপতি প্রসেনজিৎ দাস, সঙ্গে ছিলেন ব্রাহ্মণ পুরোহিত সমাজের বিশিষ্ট ব্যক্তিগণ । প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় মহাকাল শিবমূর্তির। উচ্চমাধ্যমিক পরীক্ষার কারণে কোনরকম ঢাক ঢোল বাজিয়ে মূর্তির উদ্বোধন করা হয়। পরীক্ষার পর দিনক্ষণ দেখে জমজমাট করে মূর্তির উদ্বোধন করা হবে বলে জানান প্রসেনজিৎ দাস। শিবরাত্রি উপলক্ষে বহুমুখী প্রদীপ জ্বালিয়ে করা হয় আরতি, প্রদীপ হাতে প্রসেনজিৎ দাসও আরতি করেন। ঢাক ঢোলের তালে উলু শঙ্খধ্বনির মধ্য দিয়ে জমে ওঠে আরতি।

Published by:

Share Link:

More Releted News:

ইডি-সিবিআইয়ের দরজায় তালা দিয়ে দিন, ফের বিস্ফোরক শমীক

ফোন কোনওভাবেই ‘সুইচড অফ’ রাখা যাবে না, অফিসারদের নয়া নির্দেশ কমিশনের

‘প্রিভেন্টিভ ডিটেনশনের কোনও পরিস্থিতি নেই’, ৮০০ কর্মী গ্রেফতারের মামলার রায় স্থগিত

‘মণিপুরে সাঁজোয়া গাড়ি পাঠাও’, মোদি-শাহকে তুলোধনা মমতার

বৃষ্টি নাকি ভ্যাপসা গরম? ভোটের লাইনে দাঁড়ানোর আগে জানুন কেমন থাকবে আবহাওয়া

‘‌কোলাঘাটে গদ্দারবাবু রাস্তা বন্ধ করে দিয়েছে’‌, নাম না করে শুভেন্দুকে তোপ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ