চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মানিকচকে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, মানিকচক: মালদা জেলার মানিকচকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু।খুন নাকি আত্মহত্যা তদন্তে মানিকচক থানার(Manickchak P.S.) পুলিশ। জানা গেছে মানিকচকের বাকিপুরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুকে ঘিরে শোরগোল। মৃত পরীক্ষার্থীর নাম রিয়া মণ্ডল(Riya Mondal)।মানিকচক শিক্ষা নিকেতন স্কুলের(Manickchak Sikha Niketan School) ছাত্রী। পরীক্ষা কেন্দ্র ছিল এনায়েতপুর হাই স্কুলে(Enayetpur High School)। মঙ্গলবার ছিল এডুকেশন পরীক্ষা।রাত দুটো পর্যন্ত পড়াশোনা করছিল। ভোর নাগাদ বাড়ির বারান্দায় উদ্ধার হয় দেহ।

খুন না আত্মহত্যা তৈরী হয়েছে ধোঁয়াশা।যদিও মৃতের বাবা শংকর মন্ডলের অভিযোগ মেয়েকে খুন করা হয়েছে। স্থানীয় যুবকের বিরুদ্ধে মেরে ফেলার অভিযোগ। মেয়েটির আত্মহত্যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা মানিকচক থানার পুলিশকে খবর দিলে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হসপিটালে(Malda Hospital) পাঠানো হয়। অন্যদিকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে। ওই ছাত্রীর সঙ্গে যে স্থানীয় যুবকের পড়াশোনাকে কেন্দ্র করে ঘনিষ্ঠতা ছিল তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পরিবারের অভিযোগ ভোরবেলা ওই ছাত্রীর মা ঘুম থেকে উঠে রাখেন যুবকটি তার মেয়েকে ধরে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিচ্ছে। এরপরই ওই যুবক পালিয়ে যায়। ওই ছাত্রীর পরিবারের অভিযোগ ওই যুবক মৃত ছাত্রীর সঙ্গে একসঙ্গে পড়াশোনা করত। দুজনে একসঙ্গে টিউশন(Tution) যেত। দুজনের মধ্যে ঘনিষ্ঠতা ছিল ।রাতে দুজনে একসঙ্গে পড়াশোনা করছিল। এমন কোন ঘটনা ঘটেছে যার জন্য ওই ছাত্রীকে খুন করেছে ওই সহপাঠী যুবক। পুলিশ এই অভিযোগের সত্যতা যাচাই করে দেখছে। ময়নাতদন্তে রিপোর্ট হাতে পেলে পুলিশ ওই ছাত্রীর মৃত্যু সম্পর্কে নিশ্চিত হতে পারবে।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ