মানিকচকে শুট আউট, গুলিবিদ্ধ ১০ বছরের বালক সহ তিনজন

Share:

নিজস্ব প্রতিনিধি, মানিকচক:মালদার মানিকচক থানার মথুরাপুর কাহাড় পাড়া এলাকায় শুট আউট। গুলিবিদ্ধ ১০ বছরের বালক সহ তিন জন। অভিযুক্ত নাবালক। অভিযুক্তের বাড়িতে ভাঙচুর উত্তেজিত জনতার।গুলিবিদ্ধ তিনজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কা জনক। কি কারনে শুট আউট খতিয়ে দেখছে পুলিশ। আহতদের মানিকচক গ্রামীণ হাসপাতালে (Manickchak Hospital)নিয়ে যাওয়া হয়েছে।হোলি দিন রাতে কালিয়াচকের(Kaliyachak) এই গুলি চলার ঘটনায় মথুরাপুর কাহারপাড়া(Kaharpara) এলাকায় তুমুল উত্তেজনার সৃষ্টি হয়।

যে নাবালকের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তার বাড়িতে ব্যাপকভাবে হামলা চালানো হয়। হামলাকারীদের রুখতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে।প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে হোলির দিন দোল খেলাকে কেন্দ্র করে ওই এলাকায় গোলমাল বাঁধে। যে নাবালক গুলি ছুঁড়েছে তার বাবার সাথে গোলমাল হয়েছিল। বুধবার সন্ধ্যার পর সে বাড়ি ফিরলে গোলমাল আরও বড় হয়। এরপরই ওই নাবালক বাড়িতে থাকা লাইসেন্স প্রাপ্ত বন্দুক বের করে এলোপাথাড়ি গুলি ছুঁড়লে একাধিক জন আহত হয়।

যে নাবালকের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তাকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। কেন এই গুলি চলল এবং ওই নাবালক কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল তা জানার চেষ্টা করছে পুলিশ। ওই রিভলবারের বৈধ লাইসেন্স আছে কিনা তাও যাচাই করা হচ্ছে। যে রিভলভার থেকে গুলি ছোড়া হয়েছে সেটি আটক করেছে পুলিশ। কি বিষয়কে কেন্দ্র করে এই গোলমাল এবং গুলির চলার মত ঘটনা ঘটলো তা জানার চেষ্টা করছে পুলিশ। আহতদের সঙ্গে পরবর্তীকালে কথা বলবে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করেছে পুলিশ। যে নাবালক অভিযুক্ত তার পরিবারের সঙ্গেও কথা বলে পুলিশ।প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, মালদা পুলিশ চাঁচল ও হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় অভিযান চালিয়ে দোলের দিন রাতে প্রচুর পরিমাণে জাল নোট এবং চারটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করে। গ্রেফতার হয় তিনজন। বিহার থেকে চোরা পথে মালদায় বেআইনি আগ্নেয়াস্ত্র প্রচুর পরিমাণে চোরা চালান হচ্ছে। যার বিরুদ্ধে মালদা পুলিশ লাগাতার অভিযান চালাচ্ছে।

কী কারণে ‘নায়ক’ ছবি করতে রাজি হয়েছিলেন? ২৫ বছর পূর্তিতে খোলাসা করলেন অনিল কাপুর

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

বান্ধবীকে সঙ্গে নিয়ে ‘অপারেশন’, বেলঘরিয়া থেকে গ্রেফতার ‘বাইক চোর’ প্রেমিক যুগল

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

গাড়ির ইঞ্জিনের খাঁজে ঘাঁপটি মেরে ৭ ফুটের অজগর, নজরে আসতেই….

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

মালিক হিন্দু না মুসলিম লিখতে হবে হোটেলের ব্যানারে, নির্দেশ ‘সনাতন জাগরণ মঞ্চ’-এর

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল