মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই ‘দেউচা পাচামি প্রকল্প’ পরিদর্শনে মুখ্যসচিব, রয়েছেন ডিজি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বীরভূমের দেউচা পাচামি প্রকল্প নিয়ে প্রশাসনিক বৈঠকে  ক্ষোভপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই শুক্রবার এই প্রকল্পের কাজ খতিয়ে দেখতে গেলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। তাঁর সঙ্গে রয়েছে ডিজি রাজীব কুমার,  বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এবং‌ পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগমের সচিব পিবি সেলিম।

এদিন সকালে তাঁরা বোলপুর স্টেশনে নেমে মহম্মদবাজার বিডিও অফিসের উদ্দেশে রওনা দিয়েছেন। আর সেইসময় স্থানীয় আদিবাসী মানুষজনের সঙ্গেও কথা বলতে দেখা গেল রাজ্যের মুখ্যসচিবকে । প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মহম্মদবাজার পঞ্চায়েত সমিতির দফতরে দেউচা পাচামির কাজের অগ্রগতি নিয়ে এদিন  একটি উচ্চ পর্যায়ের বৈঠক হতে পারে । আর এই বৈঠকের পরেই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলতে পারেন প্রশাসনিক আধিকারিকরা ।

এই বৈঠকের আগে মুখ্যসচিব জানিয়েছেন,’  আমরা একটি গুরুত্বপূর্ণ বৈঠক করব এবং স্থানীয় আদিবাসী মানুষজনের সঙ্গে কথা বলব। মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই সফর। ‘ উল্লেখ্য, ২ জানুয়ারি নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠক থেকে কয়লা খনির কাজের গতি হ্রাস নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘দেউচা পাচামিতে কেউ কেউ কী করছে সব জানি! কার ইঙ্গিতে এ সব হচ্ছে? আমি সাতদিন সময় দিচ্ছি। এই সমস্যা দ্রুত  সমাধান করো।‘  এরপরেই ২৪ ঘণ্টার মধ্যেই বীরভূমের দেউচা পাচামি প্রকল্প পরিদর্শনে গেলেন মুখ্যসচিব সহ একাধিক আধিকারিকরা । 

গাজায় আবাসিক ভবনে বিমান হামলা, নিহত ৫, আহত ৬

এশিয়াডে ইতিহাস ভারতের, মহিলাদের গল্ফ ইভেন্টে সোনা জিতলেন প্রণবী উরস

গুয়াহাটির পানশালায় মহিলাকে বিবস্ত্র করে মারধর! ভাইরাল ভিডিও দেখলে শিউরে উঠবেন….

পুজোর মুখে বৃষ্টির ভ্রুকুটি! ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা

এশিয়ান গেমসে পাকিস্তানের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের

১৩ বছরের রাজত্ব শেষ! গেইলের ১৭৫ রানের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ২০ বছরের তরুণ ব্যাটার

ফের নিউটাউনে পথ দুর্ঘটনা, দুই বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর, আহত ২

পুজোতে বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন? পাঁচ দিনের ছুটিতে ঘুরে আসুন এই ৬ স্বর্গ রাজ্যে

এশিয়াডে ইতিহাস গড়লেন ১৭ বছরের কুমকুম মোহদ, তিরন্দাজিতে ভারতের ঘরে ফের এল সোনা

স্মিত মচ্ছরকে হামলা, ফ্লাইদুবাইয়ের সন্দেহভাজন পাইলট কে? প্রকাশ্যে পরিচয়

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ