WhatsApp গ্রুপ থেকে রাতারাতি হটিয়ে দেওয়া হল তৃণমূলের একাধিক নেতাকে, শুরু থরহরিকম্প

Share:

নিজস্ব প্রতিনিধি, রানিবাঁধ :  রাতারাতি গ্রুপ থেকে বের করে দেওয়া হল একের পর এক ব্লক তৃণমূল নেতাকে। বাদ পড়েছেন যুব সংগঠনের ব্লক সভাপতিকেও। বাঁকুড়ার  ব্লক যুব তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপের থেকে একের পর এক ব্লক তৃণমূলের  নেতাকে বের করে দেওয়া ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। এই ঘটনায় ব্লক সভাপতির দিকেই আঙুল তুলেছেন অনেকে। তবে এটি যান্ত্রিক সমস্যা বলেই জানিয়েছেন ব্লক সভাপতি।

বাঁকুড়ার রানিবাঁধ ব্লকের তৃণমূলের যুব সংগঠনের একটি নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। সেখানে রয়েছেন স্থানীয় ও ব্লক যুব তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূলের অঞ্চল সভাপতি ও ব্লক নেতৃত্বরা। সংগঠনের বিভিন্ন কাজকর্ম ছাড়াও বিভিন্ন রণকৌশল সংক্রান্ত বিষয়ে এই গ্রুপে কথাবার্তা চলত। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব থেকে কোনও নির্দেশ এলে দলের তৃণমূল স্তরের নেতা বা কর্মী পর্যন্ত তা ছড়িয়ে দেওয়া হত গ্রুপের মাধ্যমে। ওই গ্রুপেই সমস্যা দেখা দিয়েছে। শনিবার থেকে আচমকাই একের পর এক নেতা বাদ পড়তে শুরু করেন। খোদ যুব তৃণমূলের রানিবাঁধ ব্লক সভাপতিকেও ওই গ্রুপ থেকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। রানীবাঁধের শাসকদলের অন্দরে শুরু হয়েছে জল্পনা।

বাদ পড়া তৃণমূল নেতাদের অভিযোগ,  দলের ব্লক সভাপতি চিত্ত মাহাতোর নির্দেশে এই ঘটনা ঘটেছে। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপকে নিজস্ব সম্পত্তি বলে মনে করেন। তবে তৃণমূলের ব্লক সভাপতি চিত্ত মাহাতো এই অভিযোগ মানতে চাননি। একের পর এক নেতা বাদ পড়ার ঘটনা যান্ত্রিক সমস্যার জন্যই হচ্ছে। সমস্যা  মিটে যেতেই সকলকে যুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।    তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি তারাশঙ্কর রায় জানিয়েছেন, আসল বিষয়টি কী হয়েছে তা জানার চেষ্টা চলছে।

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু