মা সারদার জন্মতিথিতে ঢল নামল জয়রামবাটিতে

Share:

নিজস্ব প্রতিনিধি : মা সারদার ১৭১তম জন্মতিথি উপলক্ষে পুণ্যার্থীদের ঢল জলরামবাটির মাতৃমন্দিরে। প্রতি বছরই সাড়ম্বরে পালিত হয় জন্মতিথি উৎসব। এই বছরও তার অন্যথা হল না।

এদিন ভোরে মঙ্গলারতির মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। মায়ের বিশেষ পুজো হয় জয়রামবাটি মাতৃমন্দিরে। শুরু হয় বেদপাঠ ও স্তবগান। এদিম মায়ের জন্মতিথি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রারও আয়োজন করা হয় এলাকার বাসিন্দাদের সঙ্গে নিয়ে। এদিনের এই উৎসব অনুষ্ঠানে অংশ নেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্ত ও পুণ্যার্থীরা। এদিন বেলুড় মঠেও পালিত হল মা সারদার জন্মতিথি। জন্মতিথি উপলক্ষে প্রচুর মানুষের সমাগম হয় বেলুড় মঠেও।

উল্লেখ্য, ১৮৫৩ এই ৩ জানুয়ারি দিনটিতেই মা সারদার জন্ম হয় বাঁকুড়ার জয়বামবাটিতে। জীবনের অনেকটাই এই জয়বামবাটিতেই অতিবাহিত করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের পত্নী। ফলে ঐতিহাসিকদিক থেকে এই স্থানের গুরুত্ব অনেকটাই অপরিসীম। এদিন জয়রামবাটিতে ঘুরতে আসা এক পুণ্যার্থী জানান, জীবনে প্রথমবার জয়রামবাটিতে এলাম। মায়ের জন্মতিথি উপলক্ষে উপস্থিত থাকতে পেরে নিজেকে খুবই ধন্য মনে করছি। পাশাপাশি এলাহাবাদ থেকে এক পুণ্যার্থী জানান, এমন একটা দিনে এখানে আসতে পেরে খুবই ধন্য মনে করছি। মা না চাইলে হয়ত এত দূর থেকে এখানে আসতে পারতাম না।

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’