‘হয়রানি ছাড়া কিছুই নয়’, মগরাহাটে ভাইঝির কাঁধে চড়ে ভোট দিতে এসে ক্ষোভ আয়েশার

Share:

নিজস্ব প্রতিনিধি, মগরাহাট : চলতে পারেন না ঠিক মতো। কোথাও যেতে গেলে অন্য কারও ওপরে ভরসা করতে হয়। পুনর্নির্বাচনে ভোট দিতে এসে ক্ষোভ প্রকাশ করলেন মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ভোটার আয়েশা খাতুন। তাঁর অভিযোগ, প্রথমদিন কোনও গন্ডোগোল ছাড়াই ভোট হয়েছে। কিন্তু তারপরেও পুনর্নির্বাচন দেওয়া হয়। শুধু হয়রানি করা হচ্ছে। একাধিক ভোটারের মুখে একই কথা।

মগরাহাট পশ্চিম বিধানসভার ১১টি ও ডায়মন্ড হারবার বিধানসভার ৪টি বুথে পুনর্নির্বাচন চলছে। প্রথমদিন ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছিলেন নির্বিঘ্নে। তারপরেও দ্বিতীয়বার ভোটের লাইনে দাঁড়াতে হয়ে বিরক্ত অনেকেই। তাঁদের অভিযোগ, কোনও ধরনের সমস্যা হয়নি আগেরদিন ভোট দিতে। তারপরেও দ্বিতীয়বার এসে লাইনে দাঁড়াতে হচ্ছে। নাজরা এফ পি স্কুলে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ১২৬ ও ১২৭ নম্বরের দু’টি বুথে ভোট হচ্ছে। ১২৬ নম্বর বুথে ১০৪৯ ভোটারের মধ্যে পুরুষ ৫৪৪ জন, মহিলা ৪৯৮ জন। ১২৭ নম্বর বুথে পুরুষ ৫৪৩ জন, মহিলা ভোটার ৪৭৬ জন। পুনর্নির্বাচনের দিন সকাল থেকেই দু’টি বুথের বাইরে ভোটারদের লম্বা লাইন দেখতে পাওয়া গিয়েছে। এখানেই ভোট দিতে এসেছিলেন আয়েশা। ভোট দিতেই হবে, তাই এসেছেন। কিন্তু তাঁর সমস্যা রয়েছে চলাফেরায়। তারপরেও কষ্ট করে ভাইজির কাঁধে ভরসা করে বুথে হাজির হয়েছে। দিলেন ভোটও।

শুধু আয়েশাই নয়, আরও বহু ভোটার রয়েছেন, যাঁরা এই পুনর্নির্বাচনকে হয়রানি বলেই মনে করছে। দ্বিতীয় দফার ভোটে ১২৭ নম্বর বুথে ইভিএমে টেপ মারার অভিযোগ উঠেছিল। ১২৬-র পাশের বুথ ১২৭ হওয়ায়  শনিবার ফের ভোট হচ্ছে। মগরাহাট পশ্চিম কেন্দ্রে তৃণমূল প্রার্থী জানিয়েছেন, ইভিএমে টেপ মারার কোনও ভিডিও প্রমাণ নেই। পর্যবেক্ষক সব ঠিক থাকার রিপোর্ট দিয়েছিলেন। তারপরেও হচ্ছে পুনর্নির্বাচন। 

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

বেবি বাম্প নিয়ে মুম্বই বিমানবন্দরে দীপিকা, ক্যামেরা দেখেই লজ্জা পেলেন নায়িকা

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়

দক্ষিণবঙ্গের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, তীব্র বজ্রপাতের লাল সর্তকতা জারি

বৃদ্ধার সই জাল করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

কাছের প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়েছেন ‘তারক মেহতা…’র বাঘা

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৩, জানালেন মুখ্যমন্ত্রী

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

বেজিংয়ে লালগালিচা সংবর্ধনা তারেককে, স্বাগত জানাতে হাজির ছিলেন না কোনও মন্ত্রী

দিনদুপুরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে খুন, মগরাহাটে চাঞ্চল্য

বিপাকে দেবরাজ, তৃণমূল নেতাকে রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট