কালনায় বাদ বহু ভোটারের নাম, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ব্রাত্যজনদের

Share:

নিজস্ব প্রতিনিধি,কালনা : একের পর এক প্রকাশিত হয়েছে সাপ্লিমেন্টারি তালিকা। বিচারাধীন তালিকায় থাকা ভোটারদের কারও নাম উঠেছে তালিকায়, কারও নাম বাদ গিয়েছে। নতুন করে তালিকায় নাম তোলার জন্য ট্রাইবুন্যালের ব্যবস্থা করা হয়েছে। এরমধ্যেই কালনায় বিক্ষোভ দেখালেন তালিকা থেকে নাম বাদ যাওয়া ভোটাররা। পঞ্চম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পরে দেখা গিয়েছে কালনা বিধানসভা (kalna Assembly) এলাকার বহু মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ গিয়েছে। এরপরেই  বিক্ষোভ দেখান অভিযোগকারীরা।

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে বিক্ষোভ দেখান কালনা বিধানসভা কেন্দ্রের ভোটাররা। দীর্ঘদিন ধরে একাধিক ভোটে তাঁরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কিন্তু এসআইআর-র কারণে তাঁরাই এখন হারিয়েছেন সেই অধিকার। এরপরেই ক্ষোভে ফেটে পড়েছেন সকলে। সমস্ত বৈধ নথি থাকা সত্ত্বেও তাঁরা ডাক পেয়েছিলেন হিয়ারিংয়ে। তারপরেও তাঁদের নাম বিচারাধীনের তালিকায় ছিল। সমস্ত নথি দেওয়ার পরেও বাদ গিয়েছে বহু নাম। কী কারণে নাম বাদ গিয়েছে, তা তাঁরা জানেন না। সেই কারণে মঙ্গলবার সকালে রাস্তায় বসে বিক্ষোভ কর্মসূচি করেন।

শুধুমাত্র খসড়া ভোটার তালিকায় নাম বাদ যাওয়ার কারণ উল্লেখ করা হয়েছিল। সেখানে ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল। কেউ মৃত, কেউ স্থানান্তরিত, কেউ অন্য কেন্দ্রের ভোটার। ২৮ ফেব্রুয়ারির সেই চূড়ান্ত তালিকার পর আরও ছয় লক্ষের বেশি ভোটারের নাম বাদ গিয়েছে। কিন্তু বাদ যাওয়ার কারণ উল্লেখ করা হয়নি। বিভিন্ন জায়গায় একাধিক নাম বাদ যাওয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়ছে। সব জায়গাতেই প্রতিবাদ কর্মসূচি চলছে। 

অবতরণের সময় খুঁটিতে ধাক্কা ইন্ডিগোর বিমানের, নিরাপদে যাত্রী ও বিমানকর্মীরা

জীবন-যুদ্ধের লড়াই! নেপালের ভয়াবহ বন্যার ৯দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২

প্রথম ‘ইমেজিং স্যাটেলাইট’ ইওএস-০৫ (জিস্যাট-১এ)-এর সফল উৎক্ষেপণ করল ইসরো

তেল চুরি করতে গিয়ে মর্মান্তিক পরিণতি! নাইজেরিয়ায় বিষাক্ত ধোঁয়ায় প্রাণ গেল ৪৩ জনের

পচা আলু-সবজি দিয়ে তৈরি হচ্ছে কাসুন্দি-সস! কারখানায় ঢুকেই চক্ষু চড়কগাছ আধিকারিকদের

টানা বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত উত্তরপ্রদেশ, মৃত ৮

‘পাথরসম্রাট’ টুলুর আরও এক বাড়িতে হানা! রাতভর সিউড়িতে পুলিশের তল্লাশি অভিযান

ব্যাগে মুখ ঢাকা! ভোররাতে বেঙ্গালুরু থেকে খড়দহ থানায় নিয়ে আসা হল সোমনাথকে, আজ ব্যারাকপুর আদালতে পেশ

জন্মাষ্টমীর দিন দক্ষিণবঙ্গে স্বস্তি, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?