লাল কালিতে মাওবাদী নামাঙ্কিত পোস্টার ঘিরে শোরগোল বাঁকুড়ায়, তদন্তে নেমেছে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: ফের চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার তালডাংরা। এদিন সকালে তালডাংরা থানার কাছে একটি মাওবাদী নামাঙ্কিত পোস্টার দেখা যায়। জানা গিয়েছে, পাশেই তৃণমূলের একটি কার্যালয় রয়েছে। সেখান থেকে কিছুটা দুরেই রয়েছে বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতির বাড়ি। স্থানীয়রা জানিয়েছেন ওই গোটা এলাকায় তাঁরা মোট তিনটি এরকম পোস্টার দেখতে পান। সেই পোস্টারগুলিতে তাঁদের বহু নেতাদের মৃত্যুর বদলা দাবি করে সিভিক কর্মী ও পঞ্চায়েত প্রধানদের সাবধান করার কথা লেখা রয়েছে।

পূর্বে একটি সময় ছিল যখন বাঁকুড়া জেলার বিস্তীর্ণ জঙ্গলমহলে মাওবাদী সূচক কাজ কর্ম চলত। তবে এখনও পর্যন্ত তালডাংরা বাজার এলাকায় এই মাওবাদী কাজের কোনও চিহ্ন পাওয়া যায়নি। এই এলাকায় কোনও নাশকতার ঘটনাও শোনা যায়নি। সেই জায়গায় এই ধরণের পোস্টারে আতঙ্কিত এলাকা। এদিন সকালে এটি সাদা রঙের কাগজে লাল কালিতে হাতে লেখা রয়েছে এই পোস্টেরটি। তাঁতে লেখা রয়েছে তিনটি মাওবাদীর নাম। ওই এলাকা থেকে যেই তিনটি এরকম পোস্টার পাওয়া গিয়েছে সব গুলিতেই একই কথা লেখা রয়েছে।

বিশেষত ওই পোস্টারের মাধ্যমে জল-জমি-জঙ্গল থেকে আদিবাসীদের উচ্ছেদের প্রতিবাদ জানানো হয়েছে। তার সঙ্গে ওই এলাকার সিভিক কর্মী ও গ্রাম পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিয়ে লেখা, “এবার তোমাদের পালা।” ওই পোস্টারের একদম নিচের দিকে লেখা রয়েছে সিপিআই মাওবাদী। এই পোস্টারগুলি স্থানীয়রা পুলিশকে দেখানোর পরই তাঁরা সেগুলিকে ছিঁড়ে ফেলে। জানা গিয়েছে, ইতিমধ্যেই এই নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। এটি কার কাজ তাই খতিয়ে দেখবে তাঁরা।

১৩ বছর বয়সী মায়ের কোলেই থাকবে ৭ মাসের শিশু

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে কড়া পদক্ষেপ, সংবাদমাধ্যমকে হুমকি তারেকের উপদেষ্টার

গাছের লতা প্যাঁচানো অবস্থায় উদ্ধার বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ, শোরগোল সাগরদিঘিতে

খেলার পরিণতি! চাকে ঢিল, ক্ষেপে গিয়ে কামড়ে প্রৌঢ়ের জীবন কাড়ল ভিমরুলের দল

বাড়িতে একা পেয়ে তরুণীকে শ্লীলতাহানি, অভিযুক্ত তৃণমূল সদস্যের ভাইপো

তালাবন্ধ ঘরে পড়ে রয়েছে নাবালিকার দেহ, অন্য ঘরে ঝুলছেন পিসেমশাই, চাঞ্চল্য কৃষ্ণগঞ্জে

শুভেন্দু সরকারের আমলে অবশেষে ফিরল দখল হওয়া জমি, বিপাকে তৃণমূলের ২ নেতা

‘জিজ্ঞাসাবাদের পর উদয়নিধিকে মুক্তি দিতে হবে,’ পুলিশকে নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

চিত্ত যেথা ভয়শূন্য…,বাঁধ টপকে স্কুলের পথে খুদে পড়ুয়ারা, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? দিনক্ষণ জানালেন সমাজকল্যাণমন্ত্রী

মাঝ আকাশে বিপত্তি, ৩০০ ফুট নীচে নেমে গেল এয়ার ইন্ডিয়ার বিমান, জখম বহ যাত্রী