সেনার ভুয়ো পরিচয়ে বিয়ে, পণের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গর্ভপাতের হুমকি স্বামীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সোশ্যাল মিডিয়ায় পরিচয়, সেখান থেকে প্রেম, এরপর বিয়ে। কিন্তু বিয়ের পরেই স্বামীর বিরুদ্ধে উঠল প্রতারণা ও পণের দাবিতে নির্যাতনের অভিযোগ। এমনকী, ৩ লক্ষ টাকা পণ না দিলে গর্ভের সন্তান নষ্ট করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই মহিলার সঙ্গে অভিযুক্তের পরিচয় হয়। নিজেকে সেনাকর্মী হিসেবে পরিচয় দিয়েছিলেন তিনি। পরিচয় থেকে ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে। পরে দু’জনে বিয়েও করেন। কিন্তু অভিযোগ, বিয়ের পর থেকেই পণের দাবিতে স্ত্রীর উপর অত্যাচার শুরু হয়। একসময় ৩ লক্ষ টাকা দাবি করা হয়। সেই টাকা না দিলে গর্ভের সন্তান নষ্ট করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। এরপর আরও চাঞ্চল্যকর তথ্য জানতে পারেন ওই মহিলা। তাঁর অভিযোগ, স্বামী আগে থেকেই বিবাহিত এবং তাঁর দুই সন্তান রয়েছে। পাশাপাশি আরও কয়েকজন মহিলার সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগও উঠেছে। কয়েক মাস আগে এক মহিলাকে অভিযুক্তের বাড়ির সামনে ধর্নাতেও বসতে দেখা গিয়েছিল বলে দাবি।

আরও পড়ুনঃ‘স্যার, একটা আইফোন দিন না!’, আবদার শুনেই বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে পড়লেন মুখ্যমন্ত্রী

ঘটনার পর পুলিশের দ্বারস্থ হন ওই গৃহবধূ। স্বামীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত। তিনি ভিন্নাজ্যের একটি সংস্থায় কর্মরত বলে জানিয়েছেন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ।

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

‘এজেন্টদের বুথে বসতে দেওয়া হচ্ছে না’, নন্দীগ্রামে ভোটের শুরুতেই দাবি মিলন প্রধানের

কৃষ্ণসাগরে জাহাজে রাশিয়ার হামলায় আহত ভারতীয় নাবিক, কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির

‘যা করার ঈশ্বরই করবেন’, বুথে যাওয়ার আগে মন্দিরে পুজো হাসিরানির

‘বাবা, তোমার প্রত্যাশা পূরণ করতে পারছি না’, হস্টেলের ঘরে তরুণীর মর্মান্তিক পরিণতি

‘গাজার প্রতিশোধ নিতেই হামলা’, জেরায় বিস্ফোরক দাবি ফ্লাইদুবাইয়ের ওমানি সহ-পাইলটের

ক্যাফেতে বোনের সঙ্গে প্রেমিক, আচমকাই হাজির ভাইয়েরা! তারপর যা ঘটল…

পুজোর আগে আবহাওয়ার মেজাজ বদল, আজ কলকাতা-সহ কোথায় ঝড়বৃষ্টির সম্ভাবনা?

রেজিনগরে পুলিশের সঙ্গে বচসা, নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে গ্রেফতার হুমায়ুন কবীর

নাইজেরিয়ায় ভেঙে পড়ল সামরিক বিমান, মৃত ৩২

কঙ্গো নদীতে দুই নৌকার ভয়াবহ সংঘর্ষ, মৃত অন্তত ৩০

৪ বছরের ছেলেকে নিয়ে কুয়োয় ঝাঁপ মা’য়ের, নেপথ্যে কোন কারণ

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির