‘স্যার, একটা আইফোন দিন না!’, আবদার শুনেই বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে পড়লেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজনৈতিক নেতাদের কাছে সাধারণ মানুষের নানারকম দাবি-দাওয়া থাকে। কেউ রাস্তা ঠিক করার দাবি, কেউ পানীয় জলের ব্যবস্থা চান আবার কেউ সরকারি সুযোগ-সুবিধার আবেদন জানান। কিন্তু অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার কাছে এক ব্যক্তির আবদার শুনে কার্যত চমকে গেলেন নেটিজেনরা। কোনও রাজনৈতিক দাবি নয়, সোজাসুজি চেয়ে বসলেন আইফোন। আর তাঁর এমন অদ্ভুত আবদারে হিমন্তের প্রতিক্রিয়াই এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।

সম্প্রতি শিলচরে নির্বাচনী প্রচারে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলেন অসমের মুখ্যমন্ত্রী। সেই সময় ভিড়ের মধ্যেই এক ব্যক্তি এগিয়ে এসে তাঁকে বলেন, তাঁর একটি আইফোন চাই। এমন অপ্রত্যাশিত আবদার শুনে প্রথমে কিছুটা অবাক হয়ে যান হিমন্ত। এরপর মজার ছলে তাঁকে প্রশ্ন করেন, ‘আইফোন? পুরনো নাকি নতুন চাই?’ মুখ্যমন্ত্রীর এমন প্রশ্নে পরিস্থিতি আরও মজাদার হয়ে ওঠে। ওই ব্যক্তি অবশ্য নিজের দাবিতে অনড় থাকেন। তিনি নতুন আইফোনই চান বলে জানান। এরপর হিমন্ত বিশ্বশর্মা মজার ছলে হাত তোলেন, দেখে মনে হচ্ছে যেন তাঁকে চড় মারতে যাচ্ছেন। তবে শেষ পর্যন্ত হাসিমুখেই ওই ব্যক্তির আবদার মেনে নেওয়ার আশ্বাস দেন তিনি। বলেন, ‘ঠিক আছে, তোমাকে আইফোন দেওয়া হবে। তুমি পেয়ে যাবে।’

 

View this post on Instagram

 

এরপর অবশ্য অন্যদের সঙ্গে দেখা করতে এগিয়ে যান অসমের মুখ্যমন্ত্রী। গোটা ঘটনাটির ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেন হিমন্ত। ভিডিওর ক্যাপশনে লেখেন, ‘Very clear priorities’। অর্থাৎ, অগ্রাধিকার নিয়ে ওই ব্যক্তির কোনও সংশয় নেই! জানা গিয়েছে, ওই ব্যক্তি নিজের জন্য নয়, তাঁর ভাইপোর জন্য নতুন আইফোন চেয়েছিলেন। ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে হাসির রোল। কারও মতে, মুখ্যমন্ত্রীর কাছে এমন সরাসরি আবদার করার সাহস সত্যিই প্রশংসনীয়। আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন, শেষ পর্যন্ত সত্যিই কি আইফোন পেলেন ওই ব্যক্তি?

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

সেনার ভুয়ো পরিচয়ে বিয়ে, পণের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গর্ভপাতের হুমকি স্বামীর

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?

নিজের হাতেই স্যালাইনের বোতল নিয়ে নার্সের কাছে রোগী! চাঞ্চল্য উত্তরপাড়া হাসপাতালে

একুশের নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে মমতার পা ভাঙার তদন্তে সিআইডি, ঘোষণা শুভেন্দুর

মাটির পিণ্ডে দেবীর রূপ! বাদকুল্লার কৃশানুর হাতের জাদু ছড়িয়ে পড়ছে দেশ-বিদেশে

ছোটবেলায় বাবা-মাকে হারানো আমনই দেশকে এনে দিলেন সোনা

দুর্গাপুজোয় রেশন নিয়ে স্পেশ্যাল প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর, কত দামে মিলবে ময়দা-চিনি-সুজি?

অক্ষর-ওয়াশিংটনের ভেল্কি, পাকিস্তানকে দুরমুশ করে এশিয়াডে সোনা জয় ভারতের

অভিষেক-তিলকের চওড়া ব্যাটে ভর করে পাকিস্তানকে ২১২ রানের লক্ষ্য দিল ভারত

ভরা জলসায় জয়ার হাত পাকড়ালেন অমিতাভ, মুখে দুষ্টু হাসি

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী প্রাক্তন যুব তৃণমূল সভাপতি! পাশে পড়ে বৃদ্ধ বাবার দেহ

বহুতলের ৪৩ তলা থেকে ঝাঁপ যুবকের, টুকরো-টুকরো হয়ে গেল গোটা শরীর