সোনামুখীর জঙ্গলে দাউদাউ করে জ্বলছে আগুন, চারিদিক ধোঁয়ায় অন্ধকার

Share:

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়া : সোনামুখীর জঙ্গলে দাউদাউ করে জ্বলছে আগুন, আগুন নেভাতে বন দফতরের কর্মীরা, ফায়ার ব্লোয়ার দিয়ে আগুন নেভানোর চেষ্টা ।হঠাৎ করেই সোনামুখীর জঙ্গলে(Sonamukhi Forest) দাউদাউ করে জ্বলতে শুরু করে আগুন চারিদিক ধোঁয়ায় অন্ধকার। একের পর এক জ্বলছে গাছ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বনদফতরের কর্মীরা। ফায়ার ব্লোয়ার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। তবে কে বা কারা এই আগুন লাগিয়েছে তা এখনো জানা যায়নি। মনে করা হচ্ছে কোন অসাধু ব্যক্তি এই আগুন লাগাতে পারে। আগুন লাগার ফলে জঙ্গলে ব্যাপক ক্ষতির সম্ভাবনা।

আগুন লাগার ফলে মৃত্যু হতে পারে বন্যপ্রাণের । নষ্ট হতে পারে বিভিন্ন ছোট বড় গাছ। একদিকে তীব্র গরম অন্যদিকে গাছের পাতা ঝরে জঙ্গল ভর্তি হয়েছে শুকনো পাতায়। তাই জঙ্গলের নিচে দাহ্য পদার্থের পরিমাণ বেশি থাকায় দাউ দাউ করে লেলিহান শিখায় আগুন গ্রাস করেছে সোনামুখীর জঙ্গল। সাধারণ মানুষ মনে করছে বন দফতরের নজরদারির অভাব রয়েছে এবং মানুষকে আরো সচেতন করার প্রয়োজন রয়েছে। বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্প (Awarness Camp)করার প্রয়োজন।

বন দফতরের (Forest Department)পক্ষ থেকে জানানো হচ্ছে বন দফতরের কোনো গাফিলতি নেই আগুন যাতে কেউ না লাগায় তাই এলাকায় মাইকিং(Maiking) চলছে। বন দফতরের কর্মীরা দফায় দফায় টহল দিচ্ছে বন্য এরিয়া। তারপরেও কেউ বা কারা আগুন লাগিয়ে দিচ্ছে। যদি জানতে পারা যায় কে আগুন লাগিয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। তবে এইভাবে আগুন লাগালে ব্যাপক ক্ষতি হবে গাছপালার এবং বন্যপ্রাণের। বন দফতরের একটি অংশ মনে করছে চোরা শিকারিরা এবং গাছ পাচারকারীরা চক্রান্ত করে এই আগুন লাগাচ্ছে। গাছগুলি পুরে যাওয়ার পর সেই পড়া গাছ কেটে পাচার করছে।

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং