রবির সকালে হাওড়ায় গেঞ্জি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হাওড়ার পাকুড়িয়ায় একটি  গেঞ্জি কারখানায়  ভয়াবহ অগ্নিকাণ্ড । রবিবার সকালে  আচমকাই লেগে যায় আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে দমকলের তিনটি ইঞ্জিন । জোর কদমে চলছে আগুন নেভানোর কাজ। এখন ও কোন হতাহতের খবর পাওয়া যায়নি । ছুটির দিনের সকালে আচমকাই অগ্নিকাণ্ডের জেরে স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়েছে উত্তেজনা ।

জানা গিয়েছে, জাতীয় সড়কের ঠিক পাশেই ছিল এই কারখানা। স্থানীয়রাই এদিন সকালে প্রথম দেখতে পান কারখানায় আগুন লেগেছে । সেইসঙ্গে ওই গুদামে বিস্ফোরণের শব্দ শোনা গেছিল বলে দাবি করেছেন স্থানীয়রা ।   এনারাই আগুন লাগার  খবর দেওয়া হয় দমকলকে। তবে কারখানার এলাকাটি  ঘিঞ্জি থাকায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীকে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ  জানা যায়নি। চলছে আগুন নেভানোর কাজ। কী করে এই আগুন লাগল তা এখন সামনে আসেনি । শুরু হয়েছে তদন্ত ।

তবে স্বস্তির ব্যাপার, কারখানায় কোনও কর্মী আটকে নেই বলেই জানানো হয়েছে দমকলের তরফে।   প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। আবার অনেকের দাবি, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলেই এই বিপত্তি। গেঞ্জি কারখানায় দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে । আগুন নিয়ন্ত্রণে এলেই সামনে আসবে অগ্নিকাণ্ডের আসল কারণ।  

  

বৃহস্পতি-শুক্রের মিলনে গজলক্ষ্মী যোগের সৃষ্টি, ৪ রাশির জাতকদের ‘আচ্ছে দিন’

লক্ষ্মীবারে চরম বিপদ, রাস্তায় আস্তে গাড়ি চালান, এখন চাকরি পরিবর্তনের সময় নয়..

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর