আগুনের লেলিহান শিখার কাছে হার দমকল বাহিনীর, কাজ বন্ধ ডোমজুড়ে, খোঁজ অন্য উপায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি : ডোমজুড়ে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন। যার জেরে কালো ধোঁয়ায় ঢেকেছে গিয়েছে বিস্তির্ণ এলাকা। আগুন লাগার পর দ্রুত ঘটনাস্থলে হাজির হয়েছিল দমকলের ১৫টি ইঞ্জিন। আগুন নেভানোর চেষ্টা করছিল। কিন্তু আগুনের লেলিহান শিখার তীব্রতার কাছে হার মেনেছে দমকলের প্রচেষ্টা।

জানা গিয়েছে, আগুন নেভানোর কাজ বন্ধ করে দিয়েছে দমকল। তারা জানিয়েছে, ইঞ্জিন মারফত জল দিয়ে নেভানো সম্ভব নয়। রাসায়নিক কারখানা হওয়ায় এই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় RAF নামানো হয়েছে।

ডোমজুড়ের ONGC-র একটি রাসায়নিক কারখানা রয়েছে। সেখানে বিপুল পরিমাণে রাসায়নিক মজুত করা ছিল। আচমকাই সোমবার বিস্ফোরণের মত শব্দ হয়। তারপরেই আগুন ছড়িয়ে পড়ে। প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ থাকার জন্য দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে। সঙ্গী ছিল ঝোড়ো হাওয়া।তবে কারখানাটি লোকালয়ে না হওয়ায় বিপদের সম্ভাবনা কিছুটা হলেও নিয়ন্ত্রণে। তবে ওই কারখানায় কেউ আটকে রয়েছে কিনা তা জানা যায়নি। শুধুমাত্র দমকলের ইঞ্জিন দিয়ে আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়, তারফলে অন্য উপায়ের কথা ভাবনা চিন্তা করছে দমকল বাহিনী। সন্ধ্যের পরেও আগুন কোনওভাবেই নিয়ন্ত্রণে আনা যায়নি। গল গল করে ধোঁয়া বের হতে দেখা গিয়েছে।

জানা গিয়েছে, যে ফাঁকা জায়গা রয়েছে, সেখানেই কারখানার শ্রমিকরা ঘর বেঁধে থাকেন। তাঁদের ওই এলাকা থেকে দ্রুত সরিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে তাঁদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে কীভাবে আগুন লাগল তা জানা যায়নি। এখন দমকল থেকে শুরু করে সকলে মিলে আগুন নেভানোর কাজ করছে।

 

টিআরপি-তে বড় রদবদল, ‘পরশুরাম’-এর মুখ পুড়িয়ে শীর্ষে ‘জোয়ার ভাঁটা’

‘তিনি সুন্দরী কিন্তু কখনও হাসেন না’, মহিলা সাংবাদিকদের উপর চড়াও হলেন ট্রাম্প

দীর্ঘদিনের স্বপ্নপূরণ! দন্ডি কেটে ‘নৈহাটির বড়মার’ কাছে বর্ধমানের বিজেপি কর্মী

টেকনিশিয়ান স্টুডিওতে ধুন্ধুমার কাণ্ড, কলাকুশলীদের উপর ডিম, ইটবৃষ্টি, কারণ কী?

আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা

‘বাপ-বেটা চোর’, সন্দীপন সাহার বাড়ির সামনে শ্লোগান স্থানীয়দের, সামিল বিজেপি কর্মীরাও

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

মদের নেশায় হাসপাতালে পুলিশ অফিসারকে চড়! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

ভয়ে খাটের তলায় মাথাভাঙার তৃণমূল নেতা, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম! হাড় মজবুত রাখতে বানিয়ে নিন রাগি গন্ড পোরিজ

সমাজমাধ্যমে নিজের বায়ো থেকে তৃণমূলের পরিচয় সরিয়ে দিলেন দেবাশিস কুমার!