‘সরাসরি মুখ্যমন্ত্রী’ ফোনে ব্যাপক সাড়া, দু’দিনে সমাধান প্রায় ১২ হাজার অভিযোগের

দু দিনে প্রায় ১২ হাজার অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনের সাহায্যে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনে তা সমাধান করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ হেল্পলাইন। চালু হওয়ার পরে এই কর্মসূচি রাজ্যজুড়ে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। দু দিনে প্রায় ১২ হাজার অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনের সাহায্যে।

গত ৮ জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) নবান্ন থেকে রাজ্যের প্রশাসনিক প্রধান উদ্বোধন করেন সরাসরি মুখ্যমন্ত্রী কর্মসূচির। মুখ্যমন্ত্রীর সূচনার পরেই বিপুল সংখ্যক মানুষ নিজেদের অভিযোগ জানিয়ে ওই নম্বরে ফোন করতে থাকেন। নবান্ন সূত্রে খবর, কররমসূচিটি শুরু হওয়ার পর মাত্র ২ দিনে ফোনের সংখ্যা ছাড়ায় ১২ হাজার। নানান অভিযোগ নিয়ে মানুষ ফোন করেছিলেন, কেউ কেউ তথ্য জানার জন্যও ফোন করেছিলেন। তবে অধিকাংশ সমস্যার সমাধান করা হয়ে গিয়েছে বলে জানিয়েছেন নবান্নের আধিকারিকরা। মূলত রাজ্য সরকারের চালু করা বিভিন্ন সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্প, সরকারি হাসপাতালে ভর্তি সংক্রান্ত বিষয়ে সহযোগিতা চেয়ে সবচেয়ে বেশি ফোন এসেছে বলে সূত্রের খবর।

উল্লেখ্য ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ (Sorasori Mukhyamantri) কর্মসূচিতে ৯১৩৭০-৯১৩৭০ নম্বরে ফোন করে মুখ্যমন্ত্রীর প্রতিনিধিকে সমস্যার কথা জানাতে পারছেন সাধারণ মানুষ। এর আগে দিদিকে বলো কর্মসূচি শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সেটি ছিল রাজনৈতিক কর্মসূচি। কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী প্রকল্প একটি প্রশাসনিক কর্মসূচি।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়