নাবালকের কাকার হাতে বালক খুন, ঘটনাস্থলে প্রতিবাদ ও বিক্ষোভ, অভিযুক্ত পলাতক

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: দুই নাবালক বন্ধুর মধ্যে মাঠে খেলার সময় বচসা। গন্ডগোলের জেরে খুনের অভিযোগ।উত্তর ২৪ পরগনা বসিরহাট(Bashirhat) মহকুমার মাটিয়া থানার(Matia P.S.) চৈতা গ্রাম পঞ্চায়েতের গাংআঁটি গ্রামের ঘটনা।বাড়ির পাশের একটি মাঠে বছর আটের দুই নাবালক বল নিয়ে খেলা করছিল। সেই সময় দুই বন্ধুর মধ্যে বচসা, গন্ডগোল ও মারধর হয়। সেই সময় এক নাবালকের কাকা কামরুল জামান ঘর থেকে কুড়ুল এনে বছর ৮,এর আমিরুলের মাথায় কোপ দেয় ।রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।সেই খবর গ্রামে পৌঁছাতে গ্রামবাসীরা একত্রিত হয়ে অভিযুক্তের বাড়িতে চড়াও হয়।

বেগতিক বুঝে ঘটনাস্থল থেকে কামরুল জামান(Kamarul Jaman) পালিয়ে যায়। এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে গোটা গ্রাম জুড়ে। এর পিছনে শুধু কি দুই বন্ধুর মধ্যে খেলার ছলে গন্ডগোলের ঘটনা না এর পিছনে পুরনো শত্রুতা বা প্রতিবেশীর মধ্যে গন্ডগোল না জমি জায়গা নিয়ে গন্ডগোল আছে কিনা সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা অফিসাররা মৃতদে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মুর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত কামরুলের খোঁজে তল্লাশি শুরু করেছে মাটিয়া থানার পুলিশ।এদিকে,ভারতীয় জনতা পার্টির নৈহাটি মন্ডল ২ এর উদ্যোগে মালদার (Malda)মোথাবরিতে হিন্দু সম্প্রদায়ের উপর বর্বচিত আক্রমণ লাগামহীন হিংসার প্রতিবাদের পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশে যোগ্য শিক্ষকদের চাকরি চলে যাওয়ার প্রতিবাদ তুলে মিছিল অনুষ্ঠিত হল।

এই প্রতিবাদ মিছিলটি নৈহাটি(Naihati) স্বপ্নবীথি পার্ক থেকে শুরু করে অরবিন্দ রোড হয়ে রামকৃষ্ণ মোড়ে গিয়ে শেষ হয়। উক্ত প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি নেতা কৌস্তব বাগচী, বারাকপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি বিমলেশ তেওয়ারি সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রতিবাদ মিছিলটি রামকৃষ্ণ মোড়ে এসে কুশপুতুল পোড়ানোর পাশাপাশি কিছু ক্ষনের জন্য পথ অবরোধ করলে পুলিশ অবরোধ হঠিয়ে দেয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতা কৌস্তব বাগচী বলেন যোগ্য অযোগ্য শিক্ষকদের চাকরি চলে যাওয়ার জন্য মমতা ব্যানার্জিকে দায়ী করেন।

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!