সংকীর্তনের মধ্যে দিয়ে বাংলাদেশের ঘটনার প্রতিবাদ মায়াপুরের ইসকনে

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: ইউনূস সাহেবের কাছে আবেদন – তিনিও সতর্ক হন, এই নারকীয় অত্যাচার বন্ধ করুন।বার্তা ইসকনের(Iskcon) প্রধান কেন্দ্র মায়াপুর চন্দ্রদয় মন্দিরের।বাংলাদেশের ঘটনার প্রতিবাদ আর ভক্তদের পাশে থাকার উদ্যোগ ইসকনের।নদিয়ার মায়াপুরে অবস্থিত ইসকনের প্রধান কার্যালয়সোমবার হরিনাম সংকীর্তন এর মাধ্যমে বাংলাদেশের ভক্তদের পাশে দাঁড়ানোর বার্তা দিল ।পাশাপাশি ইউনূস সাহেবের কাছে আবেদন তিনিও যেন সতর্ক হন। নারকীয় অত্যাচার বন্ধের কথা উল্লেখ করে মায়াপুরের ইসকন । মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান, মন্দির প্রাঙ্গণে সন্ধ্যা সাতটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত হরিনাম সংকীর্তন – এর আয়োজন করা হয়।

অন্যদিকে,বাংলাদেশে(Bangladesh) হিন্দুদের ক্রমাগত অত্যাচার সহ ইস্কন ভক্তকে গ্রেপ্তারের প্রতিবাদে নবদ্বীপে সনাতন সন্তু সমাজের ডাকে প্রতিবাদী পদযাত্রা। সম্প্রতি বাংলাদেশে ইস্কন ভক্তকে গ্রেপ্তার করা ও সোস্যাল মিডিয়ায় ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করার ছবি প্রকাশ্যে আসার পর থেকেই দেশ জুড়ে শুরু হয়েছে নিন্দার ঝড়।পাশাপাশি বিভিন্ন হিন্দু সংগঠনের তরফেও দেশ জুড়ে শুরু করেছে বিভিন্ন প্রতিবাদী কর্মসূচী।এবার সেই আঁচ এসে পরল মন্দির নগরী নবদ্বীপেও।সোমবার বিকেল আনুমানিক বিকেল চারটেয় শহরের প্রাচীন মায়াপুর জন্মস্থান মন্দিরের পার্শ্ববর্তী নরহরি ধাম মন্দিরপর সন্মুখ থেকে এক প্রতিবাদী পদযাত্রার আয়োজন করে সনাতন সন্তু সমাজ।

এদিনের এই কর্মসূচীতে উপস্থিত নবদ্বীপের বিভিন্ন মঠ মন্দিরের অসংখ্য সাধু সন্তু সহ নবদ্বীপ শহর ও পার্শ্ববর্তী এলাকার বহু সাধারণ মানুষ যোগ দেন। আয়োজকের তরফে এদিনের কর্মসূচী প্রসঙ্গে জানানো হয়, বাংলাদেশ নয় ,পশ্চিম বঙ্গেও বিভিন্ন সময়ে যে ভাবে হিন্দুদের ওপর অত্যাচার চলছে তার সব কিছুর প্রতিবাদেই এদিনের এই পদযাত্রার আয়োজন। পাশাপাশি বাংলাদেশে ইস্কন ভক্তদের অবিলম্বে মুক্তি না দিলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনেরও হুশিয়ারি দেওয়া হয়।এদিনের এই কর্মসূচী শহরের বিভিন্ন পথ ঘুরে রাধাবাজার মোড় এলাকায় শেষ হয়।

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের

একাদশীর জন্য কুরবানি ঈদ উদযাপন পিছিয়ে দিল মুসলিম সম্প্রদায়, কোথায় ঘটল এমন ঘটনা?

বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হতে পারে, ভ্রান্ত চিন্তায় আত্মঘাতী গৃহবধূ

থমকে যাওয়া পৌর পরিষেবায় গতি আনতে জেলাশাসকের অফিসে বিশেষ বৈঠক

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

জুনেই ATM থেকে তুলতে পারবেন পিএফের টাকা, জানালেন মন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি, ইডি অফিসারদের উপরে পাথর বৃষ্টি সিপিআইএম কর্মীদের

তীব্র যানজট–পানীয় জলের সংকটে বিপর্যস্ত দার্জিলিং, পর্যটন মরশুমে নাকাল পর্যটকরা

প্রবল ঝড়-বৃষ্টি ধেয়ে আসছে কলকাতা সহ একাধিক জেলায়, জারি লাল ও হলুদ সতর্কতা

ত্বিশা শর্মার শাশুড়ির জামিন বাতিলের আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ সিবিআই