মায়াপুরে ইসকন মন্দিরে খাবার দিতে গিয়ে হাতির হানায় মৃত্যু এক মাহুতের

Share:

নিজস্ব প্রতিনিধি, মায়াপুর: হাতিকে খাবার দিতে গিয়ে হাতির হানায় মৃত্যু হল এক মাহুতের। আহত আরো একজন। মায়াপুর ইসকন মন্দিরের হাতি শালার ঘটনা। এই ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যায়। মৃত মাহুতের নাম সমুদ্র রাভা (২৭)। বাড়ি অসমের(Assam) কামরূপ জেলার ডুলিয়া গাঁতে। জানা গিয়েছে, শনিবার রাতে দুটি হাতিকে খাবার দিতে গিয়ে একটি হাতি ওই মাহুতকে(Elephant Rider) পিলারের সঙ্গে চেপে ধরে।এরপর ওই মাহুতকে মায়াপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকের মৃত বলে ঘোষণা করেন। এদিন ওই মাহুতকে অন্য একটি হাতির মাহুত বাঁচাতে আসেন। কিন্তু তিনিও হাতির পিঠ থেকে নামতে গিয়ে পড়ে গিয়ে জখম হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

অন্যদিকে, এই ঘটনায় মায়াপুর ইসকন মন্দিরের জনসংযোগ আধিকারিক মহাপ্রভু রসিক গৌরাঙ্গ দাস জানান, মায়াপুর ইসকন মন্দিরে(Mayapur Iskcon Temple)  যে দুটি হাতি আছে তাকে আইন মেনে পালন করে মন্দির কর্তৃপক্ষ। এই হাতি(Elephant) দুটি দীর্ঘ বেশ কয়েক বছর ধরে মায়াপুর ইসকন মন্দির প্রাঙ্গণে রয়েছে। একাধিক ধর্মীয় শোভাযাত্রায় এই হাতিগুলি লক্ষ লক্ষ মানুষের মাঝে অংশগ্রহণ করে। এই হাতি দুটি যথেষ্ট পোষ্য। কিন্তু শনিবার সন্ধ্যায় যে দুর্ঘটনাটি ঘটে তা অত্যন্ত দুঃখজনক ঘটনা। ওই মাহুতের মৃত্যু হাতির আক্রমণে নাকি ,ভয় পেয়ে হৃদরোগে  আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তা ময়না তদন্তের রিপোর্ট পেলেই জানা যাবে বলে মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক(PRO) দাবি করেন। এদিকে হাতিশালায় পোষ্য হাতি এক মাহুতকে হঠাৎ আক্রমণ কেন করল এ নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।

মায়াপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রতিদিন মায়াপুর ইসকন মন্দির প্রাঙ্গণে ভোরবেলা এবং সন্ধ্যার সময় এ হাতির পিঠে ভগবান কৃষ্ণ আনাগোনা করে থাকেন। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের দিনগুলিতে এই দুটি হাতিকে সুসজ্জিত করা হয়। এই ঘটনার পর মায়াপুর ইসকন মন্দির চত্বরে প্রতিদিন যে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে সেখানে তাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। যদিও ইসকন কর্তৃপক্ষ দাবি করেছেন এটি একটি দুর্ঘটনা। হাতি দুটি দীর্ঘ ২২ বছরের বেশি সময় ধরে সেখানে রয়েছে ।এর আগে এরকম ঘটনা ঘটেনি।

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং