ময়নায় ফিল্মি কায়দায় BLOকে অপহরণ, তারপর কী ঘটল…

Share:

নিজস্ব প্রতিনিধি, ময়না: পূর্ব মেদিনীপুর জেলার ময়নায় ফিল্মি কায়দায় BLOকে অপহরণ। নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে নাটকীয়ভাবে বাড়ি ফিরলেন BLO। জানা গেছে,ময়নার লালুয়াগেড়িয়া গ্রামের বাসিন্দা মলয় বর্মন। তিনি ময়না বিষ্ণুমিশ্রচক প্রাথমিক বিদ্যালয় শিক্ষক এবং ২০৯ ও ২৫৯ নম্বরের বিএল ও। বৃহস্পতিবার স্কুল যাওয়ার জন্যে তিনি বাড়ি থেকে বেরোন।স্কুল যাওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার রাতে বাড়িতে ফোন করে তিনি জানান, তিনি হাওড়া স্টেশনে (Howrah Station)রয়েছেন। তাঁকে নিয়ে যাওয়ার জন্যে বাড়ির লোককে হাওড়া স্টেশনে ডাকেন।

নিখোঁজ থাকাকালীন ময়না থানাতে নিখোঁজ ডাইরিও করেন তার পরিবার। নিখোঁজ হয়ে যাওয়া স্কুল শিক্ষক মলয় বর্মন বাড়ি ফিরে বলেন স্কুল যাওয়ার সময় তার ফোনে এক অপরিচিত মানুষ ফোন করে। কোম্পানিতে কাজে যাওয়ার নাম করে নিমতৌড়ির রাস্তায় ডাকে। আর্থিকভাবে সংকট থাকায় প্রলোভনে পা দেন স্কুল শিক্ষক। এরপর নিমতৌড়িতে অপরিচিত কিছু লোকের সাথে দেখা হওয়ার পর তাঁরা গাড়িতে উঠতে বলে। গাড়িতে উঠলেই অচৈতন্য হয়ে যান ওই শিক্ষক। এরপর যখন তাঁর জ্ঞান ফেরে তিনি দেখতে পান একটা ঘরে কক্ষের মধ্যে তিনি রয়েছেন।

তাঁর ব্যবহৃত মোবাইলে(Mobile) নিয়ে নেওয়া হয়েছিল। কিছুটা বুদ্ধির জোরে গভীর রাতে দুষ্কৃতীদের চোখে ধুলো দিয়ে চম্পট দেন শিক্ষক। তিনি বলেন পায়ে হেঁটে বর্ধমানের মগরা স্টেশনের কাছে এসে পৌঁছন তিনি। ট্রেন ধরে হাওড়া ষ্টেশনে এসে বাড়ির লোককে পুরো ঘটনা জানানোর পর বাড়ির লোক ওই শিক্ষককে হাওড়া স্টেশন থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। তবে কি কারণে অপহরণ তা এখনও জানতে পারেনি ওই শিক্ষক ও তার পরিবার। এই ঘটনার পর রীতিমতো আতঙ্কে রয়েছে ওই BLO এবং তাঁর পরিবারের সদস্যরা। গোটা বিষয়টি পুলিশকে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য