এই মুহূর্তে

ময়নায় যানজটে আটকে থাকা ব্রিগেডগামী বাসকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তৃণমূল কর্মীরা

নিজস্ব প্রতিনিধি, ময়না: শনিবার ব্রিগেডের জনসভাকে কেন্দ্র করে যখন উত্তর কলকাতার গিরিশ পার্ক এলাকা উত্তপ্ত রাজনৈতিক সংঘর্ষে, অথবা পশ্চিম মেদিনীপুর জেলার নারায়নগড়ে ব্রিগেডগামী বাস ভাঙচুর ,তখন নজির গড়ল পূর্ব মেদিনীপুর জেলার ময়না।শনিবার ময়নায়(Mayna) তৃণমূল – বিজেপির ব্যতিক্রমী সৌজন্য গড়ল। ময়নাতে শনিবার ন্দীগ্রাম দিবস উপলক্ষে বিশাল মোটরসাইকেল র‍্যালি বের হয়েছিল।তৃণমূলের মিছিলের সামনে আচমকা এসে পৌঁছায় বিজেপির ব্রিগেডের উদ্দেশ্যে কর্মী সমর্থকদের নিয়ে রওনা দেওয়া একটি বাস।আর সেই বাসকে দ্রুত যানজট মুক্ত করতে রাস্তায় তৎপর হন তৃণমূলের নেতা – কর্মীরা। একই সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দেন ওই এলাকায় রাস্তার দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ।

তৃণমূল এবং বিজেপি সমর্থকরা হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন একে অপরকে। নিজেদের মিছিল থামিয়ে প্রথমে বিজেপির ব্রিগেডের উদ্দেশ্যে যাওয়ার বাস বের করে দেন তৃণমূল কর্মী – সমর্থকেরা। একে অপরকে দেখে জয় বাংলা এবং জয় শ্রী রাম স্লোগান দেন। কিন্তু কোথাও সৌজন্য হারাননি কোন পক্ষ।এহেন ব্যতিক্রমী ছবি ধরা পড়ল শনিবার ময়নায়।অপরদিকে, ব্রিগেডগামী বাস আটকে তাণ্ডব। কাঁচ ভাঙচুরে উত্তপ্ত বেলদা(Belda)।পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার পাতলি(Patli) এলাকায় ব্রিগেড সমাবেশে যাওয়ার পথে শনিবার বিজেপি সমর্থকদের একটি রিজার্ভ বাসে হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। ঘটনায় বাসের একাধিক কাঁচ ভাঙচুর হয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোর প্রায় সাড়ে পাঁচটা নাগাদ ব্রিগেড সমাবেশে যোগ দিতে বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ে একটি বেসরকারি রুটের বাস রওনা দেয়। বাসটি আহার মুন্ডা এলাকার দিকে যাচ্ছিল। অভিযোগ, সেই সময় কয়েকজন যুবক বাইকে করে এসে বাসটিকে আটকে দেয়। তারা বাসের চালকের কাছে জানতে চায় বাসটি কোথায় যাচ্ছে।চালক ব্রিগেডে বিজেপির কর্মসূচিতে যাওয়ার কথা জানাতেই অতর্কিতে হামলা চালানো হয় বলে অভিযোগ। বিজেপি কর্মীদের দাবি, দুষ্কৃতীরা বাসের কাঁচ ভেঙে দেয় এবং চালক ও খালাসিকেও মারধর করা হয়। ফলে তাদের হাতেও আঘাত লাগে। পরিস্থিতি বেগতিক বুঝে চালক দ্রুত বাসটি ঘুরিয়ে এলাকা ছেড়ে বেরিয়ে আসেন বলে জানা গেছে।ঘটনার পর বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ব্রিগেড সমাবেশে যাওয়া আটকাতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। যদিও এই অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে সূত্রের খবর।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কাকদ্বীপে আইএসএফে বড় ভাঙন, তৃণমূলে যোগ শতাধিক কর্মীর

প্রধানমন্ত্রীকে বয়কট করল দলের কর্মীরাই, কথা না শুনে চেয়ার ফাঁকা করে চম্পট

খড়গপুর স্টেশনে যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, তদন্তে পুলিশ

নাবালিকা ছাত্রীকে মায়াপুরের হোটেলে নিয়ে যৌন মিলনের ভিডিও ভাইরাল করে গ্রেফতার যুবক

কোথায় নাগরিকত্ব?‌ মুখে কুলুপ মোদির, মহামেলার প্রাক্কালে হতাশ মতুয়ারা

রান্নার গ্যাসের সমস্যা নিয়ে মুখে কুলুপ মোদির‌, গাড়ি ভর্তি সিলিন্ডার বিজেপির ক্যাম্পে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ