বিশেষ ক্লাসের নামে ডেকে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

বিশেষ ক্লাসের নামে ডেকে কিশোরীকে ধর্ষণ। চার চাকা গাড়িতে জোর করে তুলে রিসর্টে নিয়ে গিয়ে দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ খোদ শিক্ষকের বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশেষ ক্লাসের নামে ডেকে কিশোরীকে ধর্ষণ। চার চাকা গাড়িতে জোর করে তুলে রিসর্টে নিয়ে গিয়ে দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে জলপাইগুড়ির পকসো আদালত। পাশাপাশি ওই অপকর্মের জন্য গুণধর শিক্ষককে ১ লক্ষ টাকা জরিমানা করার পাশাপাশি ছাত্রীর পরিবারকে ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ দিয়েছে আদালত।

ঘটনাটি ঘটেছিল, ২০২৪ সালের ৪ অগস্ট ময়নাগুড়িতে। পুলিশ সূত্রের খবর, ওইদিন বিশেষ ক্লাসের নামে নাবালিকাকে কোচিংয়ে ডেকেছিল টিউটোরিয়াল হোমের ইংরেজি শিক্ষক নিতাই বিশ্বাস। স্যারের নির্দেশে কোচিংয়ে যায় নাবালিকা। কিন্তু সেখানে গিয়ে দেখে কেউ নেই। এরপর সে বাড়িতে ফিরতে যেতে চায়। তখনই অভিযুক্ত শিক্ষক বলে, ‘এক্ষুনি নয়, চলো ঘুরে আসি।’ প্রথমে নাবালিকা স্যারের প্রস্তাবে রাজি হয়নি। এরপর তাঁকে জোর করে একটি চার চালা গাড়িতে তুলে রিসর্টে নিয়ে গিয়ে ধর্ষণ করে নিতাই। এরপর বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়ে নাবালিকা। প্রথমে বাড়ির লোকজনকে কিছু জানায়নি সে। এরপর মাকে পুরো বিষয়টি জানায় সে। নির্যাতিতার মা বিষয়টি তাঁর এক আত্মীয়কে জানান।

এরপর তাঁর পরামর্শে ২০২৪ সালের ১২ অগস্ট ময়নাগুড়ি ফাঁড়িতে শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতার পরিবার। তদন্তে  শিক্ষক নিতাইকে। নাবালিকার মেডিক্যাল, গোপন জবানবন্দি ও অন্যান্য আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়। পকসো আইনের ৬ ধারায় মামলা রুজু হয়। তদন্তের নেমে নিতাইকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়। ৯ জনের সাক্ষ্য নেয় আদালত। দু’পক্ষের সওয়াল-জবাব সব শুনে গতকাল বুধবার শিক্ষককে দোষী সাব্যস্ত করে জলপাইগুড়ির পকসো আদালত। তাঁকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে এবং মোটা টাকা জরিমানা করা হয়েছে। 

নাবালিকা ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, শিক্ষককে ঘরে আটকে বিক্ষোভ

নিষেধাজ্ঞা উড়িয়ে দিঘার উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল নাবালিকা

দিশা সালিয়ান মৃত্যু মামলা: প্রাণনাশের হুমকি পাচ্ছেন সুরজ পাঞ্চোলি

পুরনো খেলোয়াড় অমিতাভের উপরই ভরসা রাখলেন নীতিন নবীন

ডিএসপির বাড়িতে আচমকা হানা এসিবির, উদ্ধার নোটের ‘পাহাড়’! কত টাকা পাওয়া গেল

মানা হল শ্রমিকদের দাবি, হুগলির ব্রেথওয়েট কারখানায় উড়ল গেরুয়া আবির

কলকাতা-হাওড়ায় ২৭ নভেম্বর পুরভোট? গণনা হতে পারে ২ ডিসেম্বর

জ্ঞানেশের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় বিরোধীদের

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

’৪৮ ঘন্টার মধ্যে কুর্সি ছাড়ুন’, জ্ঞানেশকে সময়সীমা আরশোলাদের, দেশজুড়ে আন্দোলনের হুমকি

ভিক্ষাং দেহি! খিদে মেটাতে ভারত থেকে ২ লক্ষ টন গম নিচ্ছে তারেক সরকার

বিশেষ ক্লাসের নামে ডেকে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

‘মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন,’ অন্তর্বর্তী জামিন দিয়ে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার