Maynaguri train accident: যান্ত্রিক ত্রুটি ছিল তাই দুর্ঘটনা, প্রাথমিক অনুমান রেলমন্ত্রীর

ঘড়ির কাঁটায় ঠিক পাঁচটা। আচমকাই চোখের সামনে ধোঁয়া, লাইনচ্যুত হয়ে গেল বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘড়ির কাঁটায় ঠিক পাঁচটা। আচমকাই চোখের সামনে ধোঁয়া, লাইনচ্যুত হয়ে গেল বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস। ১২ টি বগি খেলনার মত ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। ভিতরে কাঁদছে বহু মানুষ, যন্ত্রণায় ছটফট করছে। কেউ চুপ, কারণ মৃত্যুর কোলে ঢোলে পড়েছে সে। ময়নাগুড়ির দোমহানির ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৯ জনের। গুরুতর আহত ৪২ জন। আর এই মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি দিল্লি থেকে রাজ্যে এসেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নিউ জলপাইগুড়ি ও কোচবিহারের মাঝের স্টেশনের দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন রেলমন্ত্রী। তিনি জানান, ‘আচমকা ইঞ্জিনের একটি যন্ত্রাংশ বিকল হয়ে যাওয়ার কারণেই বিপত্তি। তবে, রেল দুর্ঘটনার বিশদ কারণ পরে তদন্তকারী কমিটিই জানাবে।’ তবে তিনি জানিয়ে দেন রেলের ট্র্যাকে কোনও গণ্ডগোল ছিল না।

তারপরেই রেলমন্ত্রী জলপাইগুড়ি সুপারস্পেশ্যালিটি হাসপাতালে গিয়েছিলেন আহতদের দেখতে। সেখানে গিয়ে আহত ট্রেন যাত্রীদের সঙ্গে কথা বলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। হাসপাতালের সুপারের সঙ্গে দেখা করে গোটা ঘটনার খোঁজ নেন তিনি। রেলের তরফে ইতিমধ্যেই একটি উচ্চপর্যায়ের কমিটি গড়ে দেওয়া হয়েছে। যারা দ্রুত রিপোর্ট দেবেন বলে জানা গিয়েছে। জলপাইগুড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে রেল দুর্ঘটনায় আহত ৩৬ জন ভর্তি রয়েছেন। এ ছাড়াও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন আরও ৬ জন। উত্তরবঙ্গ মেডিক্যালে ভর্তি থাকা ৬ জনেরই অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।

এই দুর্ঘটনাকে কেন্দ্র করে রেলের তরফে ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়েছে। মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। গুরুতর আহতরা পাবেন ১ লক্ষ টাকা। অল্প আহতদের জন্য মাথাপিছু ২৫ হাজার টাকা।

‘আমাকে পারতেই হবে’, নেপালে নিখোঁজ বাবা-মা’য়ের ইচ্ছাপূরণে নিট পিজি পরীক্ষায় বসল তরুণী

চায়ের আড্ডায় মেঘালয়ের স্বাদ, বানিয়ে নিন মুখরোচক ‘আলু মুড়ি’

ফুচকার লোভ দেখিয়ে নাবালিকার সঙ্গে অশালীন আচরণ, গ্রেফতার প্রৌঢ়

বাদুড়িয়ায় এক রেস্তোরাঁর বিরুদ্ধে পচা মাংস বিক্রির অভিযোগ, কড়া পদক্ষেপ খাদ্য দফতরের

রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় কিয়েভে মৃত ১২, রয়েছেন এক ভারতীয়ও

‘ফ্ল্যাট কেনা-বেচার নামে রাজ্যজুড়ে প্রতারণার জাল ছড়িয়ে পড়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

বাসি ভাত ফেলে দিচ্ছেন! ঝটপট বানিয়ে নিন মুচমুচে বড়া

বিলবোর্ড কাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন অভিষেক

‘সোনা কেনা থেকে বিরত থাকুন’, ফের দেশবাসীকে আর্জি মোদির

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

মাদ্রাসা নির্মাণের জন্য পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো মন্দির

মাঝ আকাশে বিকল গোয়া থেকে দিল্লিগামী বিমানের ইঞ্জিন, তারপর যা ঘটল…

ফের চোট হার্দিক পাণ্ডিয়ার, আফগানিস্তান সিরিজে ফেরা নিয়ে তৈরি অনিশ্চয়তা

হরিয়ানায় পিকআপ ভ্যান-ট্রাকের সংঘর্ষে ৬ পুণ্যার্থীর মৃত্যু, আহত ১৪