৪০ নয়, ট্রেনের গতিবেগ ছিল ১০০ কিমি! উঠে এল বিস্ফোরক তথ্য

ময়নাগুড়ির দোমহানির আপ বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের দুর্ঘটনায় ত্রাহি ত্রাহি রব

Share:

নিজস্ব প্রতিনিধি: ময়নাগুড়ির দোমহানির আপ বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের দুর্ঘটনায় ত্রাহি ত্রাহি রব। বৃহস্পতিবার বিকেল পাঁচটায় নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে কোচবিহার স্টেশনের দিকে যাওয়ার পথেই আচমকাই লাইনচ্যুত হয়ে যায় আপ বিকানের এক্সপ্রেসের ১২ টি কামড়া। একের ওপর আর একটি যেন খেলনার মত উঠে যায় ট্রেনের বগি গুলি। কিন্তু কীভাবে ঘটল এই ভয়ানক দুর্ঘটনা? তদন্ত শুরু হতেই উঠে এসেছে বিস্ফোরক তথ্য। সংবাদমাধ্যমের সামনেই ট্রেনের চালক স্পষ্ট জানিয়েছেন, ঝাঁকুনি অনুভব করি। তাই এমার্জেন্সি ব্রেক কষি। তখন গাড়ির গতি ছিল ৯৫ থেকে ১০০ কিমি। ইঞ্জিনের কোনও ত্রুটি নেই। আমরা বারবার দেখেছি। ট্রেন থামতেই পিছনে ফিরে দেখি সব বগি উল্টে গিয়েছে।’

বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই রেলের তরফে বারবার বলা হচ্ছিল। দুর্ঘটনা গ্রস্ত ট্রেনটির ঘণ্টায় গতি ছিল ৪০ কিমি। কিন্তু বিশেষজ্ঞ মহলের অনুমান ছিল কোনওমতেই ট্রেনের গতি ১০০-এর নীচে থাকতে পারে না। তা কার্যত শুক্রবার জানিয়েই দিলেন আপ বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের লোকো পাইলট। যদিও রেলের তরফে এই ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত চলছে বলেই জানা গিয়েছে। রেলের তরফে দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে জানানো হয়েছে, আপ বিকানের এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়ার ঘটনায় ইঞ্জিনের যে সমস্যা ছিল তদন্তে তা স্পষ্ট হয়েছে। এই ইঞ্জিন ছিল ওয়াপ ফোর ক্যাটিগরির। এতে চারটি করে ট্র্যাকশন মোটর থাকে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ইঞ্জিনের একটি ট্র্যাকশন মোটর ভেঙে পড়েছিল। তাতেই বিপত্তি ঘটে। ট্র্যাকশন মোটরের ভূমিকা হল এটি ইঞ্জিনের চাকাকে রেল লাইনে ধরে রাখতে ও চাকাকে ঘোরাতে সাহায্য করে। তা ভেঙে পড়ায় এত বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে।

যদিও রেলের তরফে ট্র্যাকশন মোটরের বিপত্তিকেই দায়ী করা হয়েছে। তাই একটি মোটর খুলে নিয়ে যাওয়া হয়েছে ফরেন্সিক পরীক্ষার জন্য।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা