ভুটানের টালা হাইড্রোপাওয়ার ড্যামে যান্ত্রিক ত্রুটি, ভয়ে কাঁটা হয়ে আছে ডুয়ার্স

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গে বিপর্যয়ের সময়ই পশ্চিমবঙ্গকে সতর্ক করেছিল ভুটান। জানিয়েছিল তাঁদের একটি লকগেট খোলা যাচ্ছে না। যদি আবার বৃষ্টি হয় ভুটানের একাধিক নদীর জলে ভাসবে বাংলা। তারপর থেকেই সকলের নজর ছিল দক্ষিণ ভুটানের ওয়াংচু নদীর উপরে তৈরি টালা হাইড্রোপাওয়ার ড্যামের দিকে। ইতিমধ্যেই সেদেশের ন্যাশনাল সেন্টার ফর হাইড্রোলজি অ্যান্ড মিটিওরোলজি (এনসিএইচএম) পশ্চিমবঙ্গ সরকারকে জানিয়ে দিয়েছে ড্যামের বেশ কয়েকটি লকগেটে যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে। এর ফলে গেট খোলা যাচ্ছে না। আর তাতেই বাড়ছে চিন্তা।

দুদিনের টানা বৃষ্টির ফলে এদিকে উপচে পড়ছে ড্যামের জল। এবার সমস্যা দেখা দিচ্ছে অন্য জায়গায়। এখুনি যদি ভুটানে বৃষ্টি হয় তাহলে মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হবে। আর তার অভিঘাত আছড়ে পড়বে ডুয়ার্সের উপর। এমনিতেই সম্প্রতি হয়ে যাওয়া বৃষ্টিতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে ডুয়ার্স। প্রচুর জীব-জন্তু ভেসে গিয়েছে। বহু পশুর মৃত্যু হয়েছে। উত্তরবঙ্গের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র ডুয়ার্সের এহেন অবস্থার কথা আগে কখনও ভাবা যায়নি। ভুটানের চুখা জেলায় রয়েছে ওই ড্যাম। তার ঠিক দক্ষিণেই সীমান্তে এ পারে বাংলার আলিপুরদুয়ারের টোটোপাড়া, মাদারিহাট এবং হাসিমারা।

কোনওভাবে যদি ভুটানের বাঁধ উপচে পড়ে তাহলে উত্তরবঙ্গ আবার ভাসবে। ভুটানের বাঁধ উপচে পড়লে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আলিপুরদুয়ার। উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের জন্য ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) টালা হাইড্রোপাওয়ার ড্যামের ওই যান্ত্রিক ত্রুটির কথা জানতে পারার পরেই সর্বোচ্চ মাত্রার সতর্কবার্তা জারি করেছে বলে জানা গিয়েছে। ভুটানের বাঁধ উপচে পড়লে বহু মানুষ ফের হবে আশ্রয়হীন। অগনিত গ্রাম ভেসে যাবে। অসংখ্য মানুষ, প্রাণীর জীবন বিপন্ন হবে।

ভুটানের ওয়াংচু নদীই বাংলায় এসে নাম নিয়েছে রায়ডাক। তরাই ও ডুয়ার্স মিলিয়ে যে নদীগুলো প্রবাহিত হয়েছে, তাদের মধ্যে একটি নদী হল এই রায়ডাক। এরপর রায়ডাক মিলিত হয়েছে সঙ্কোশের সঙ্গে। তখন থেকে রায়ডাক পরিচিত রায়ডাক-সঙ্কোশ নামে। এখন একটাই আশার কথা, মঙ্গলবারের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে। যেটুকু সম্ভাবনা রয়েছে তাও বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি। ভারী বৃষ্টির সম্ভাবনা আর নেই। তাই নতুন করে যদি বৃষ্টি না হয় তাহলে পার্বত্য এলাকায় জল জমে থাকার কোনও সম্ভাবনা নেই। টালা হাইড্রোপাওয়ার ড্যামের খারাপ হয়ে যাওয়া লকগেটগুলোও দ্রুত সারানোর চেষ্টা চলছে। কিন্তু সারানোই কি একমাত্র সমাধান? ভবিষ্যতে কি আর কোনও ঝুঁকি থাকবে না? পরিবেশবিদরা কিন্তু মনে করছেন ঝুঁকি রয়েই যাবে।

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট