মেখলিগঞ্জে পথশ্রী প্রকল্পে জমি দেওয়াকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ

Share:

নিজস্ব প্রতিনিধি,কোচবিহার : উত্তরবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জে পথশ্রী রাস্তার কাজকে কেন্দ্র করে শাসকদল তৃনমূল কংগ্রেসের সমর্থকদের সঙ্গে এক জমিদাতার খন্ড যুদ্ধে মাথা ফাটলো দুই জনের। একজনের পায়েও গুরুতর আঘাত লেগেছে। আহতদের মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে(Mekhliganj Hospital) ভর্তি করা হয়। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জ ব্লকের ভোটবাড়ি অঞ্চলের গোয়েন্দা গ্রামে। ঘটনাস্থলে মোতায়ন করা হয় বিশাল পুলিশ বাহিনী।

জানা গিয়েছে পথশ্রী প্রকল্পে(Pathashri Scheme) ওই গ্রামে রাস্তা তৈরি করতে বেশ কয়েকটি পরিবার তাদের জমি দিয়ে দেয় এবং গাছ-গাছালি কেটে রাস্তা তৈরির জন্য সহযোগিতা করে রবিবার দুপুরে বেশ কয়েকটি পরিবার এই পথশ্রী প্রকল্পের কাজে সহযোগিতা করছিল না বলে একটি সালিশি সভা ডাকা হয়। ওই সালিশি সভাতেই শুরু হয় মতবিরোধ। তার থেকে শুরু হয় বচসা। নিমেষে বচসা সংঘর্ষে রূপ নেয় । উভয়পক্ষ নিজেদের মধ্যে ঢিল ছোঁড়াছুঁড়ি শুরু করে এবং তারপর বাঁশ, লাঠি, নিয়ে একে অপরকে আক্রমণ করে।

বেশ কিছুক্ষণ ধরে এই সংঘর্ষ চলে খোলা রাস্তার ওপর। উভয় পক্ষই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে। কারা এই সংঘর্ষে জড়িত তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। বহিরাগতরা(Outsiders) এই সংঘর্ষ ছিল কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। ওই পথশ্রী প্রকল্পের কাজ আপাতত বন্ধ রয়েছে। ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

দীপাবলিতে হাতে আতশবাজি ফেটে প্রাণ গেল ১০ বছরের খুদের 

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক