আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হুগলির ঘাটে স্নান করতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল মানসিক ভারসাম্যহীন কিশোর

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা! হুগলির দুই ঘাটে স্নান করতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেলেন দুইজন। একজনের দেহ উদ্ধার হলেও অন্য জনের খোঁজে তল্লাশি চলছে। জানা গিয়েছে, শুক্রবার (১০ এপ্রিল) সকালে চন্দননগর শিববাটি ঘাটে স্নান করতে গিয়ে তলিয়ে গিয়েছে ইমরান আলম নামের একজন ১৬ বছরের কিশোর।যিনি চন্দননগর ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফিরোজ আলমের ছেলে ইমরান।

জানা গিয়েছে, আজ সকাল দশটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে কাছেই শিববাটি ঘাটে স্নান করতে গিয়েছিল সে। কিন্তু ঘাটে নামার অনেকক্ষণ পর থেকে আর তাঁর খোঁজ পাওয়া যায় নি। স্নান করতে গিয়ে তলিয়ে যায় সে। সে সময় ঘাটে থাকা একজন তাঁকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু তিনি ব্যার্থ হন। গঙ্গায় তলিয়ে যায় সে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও তাঁর কোনও খোঁজ পাওয়া যায় নি। পরে খবর পেয়ে চন্দননগর থানার পুলিশ ঘাটে যায়। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দফতর কে। এবং ডুবরিদের অনেকক্ষন তল্লাশির পরেও এখনও তাঁর খোঁজ পাওয়া যায়নি। অন্যদিকে আজ শেওড়াফুলির নিমাইতীর্থ ঘাটে জল তুলতে গিয়ে তলিয়ে যায় এক যুবক।

উত্তর ২৪ পরগনার মিনাখাঁ থেকে তারকেশ্বরে যাবার জন্য শেওড়াফুলি এসে ছিলেন ওই যুবক। সঙ্গে তাঁর মা বাবার ছিলেন। কিন্তু ঘাট থেকে জল তুলতে গিয়ে আর ফেরা হলনা তাঁর। তলিয়ে যান। যুবকের নাম নিশান ভূঁইয়া। বছর ৩৬।পরে তাঁর মৃতদেহ উদ্ধার হয় ঘাট থেকে। এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবকের দেহ ময়নাতদন্তে পাঠায়। চন্দননগরে জলে তলিয়ে যাওয়া কিশোরের বাবা জানিয়েছেন, ‘আমার ছেলে স্নানই করতেই চাইত না। কারণ আমার ছেলে একটি মানসিক ভারসাম্যহীন মানুষ। আজ কোন ফাঁকে সে স্নানে চলে গিয়েছে গঙ্গায় আমরা কেউ বুঝতে পারিনি। আমার স্ত্রীকে বললাম, কেন তুমি ওর সঙ্গে যাওনি। আজ সকাল ১০. ১৩ মিনিটে ঘটনাটি ঘটেছে। আমার ছেলে তেমন কিছু বোঝেনা। সাঁতার কাটতেও জানে না। স্নান করতে এসেই সে তলিয়ে যায়। আমাকে চারপাশের লোকজন খবর দেয়। অনেকক্ষন ধরে তাঁর খোঁজ চলছে এখনও পাওয়া যায়নি। আমরা তাঁকে খোঁজার চেষ্টা করছি। একটাই প্রার্থনা, তাঁকে যেন সুস্থভাবে উদ্ধার করা হয়।’

Published by:

Share Link:

More Releted News:

‘লোডশেডিং হতে পারে, গণনার সময়ে সতর্ক থাকবেন,’ কাউন্টিং এজেন্টদের বার্তা অভিষেকের

‘‌রাত ২টো পর্যন্ত গণনা চলতে পারে’‌, কাউন্টিং এজেন্টদের সজাগ থাকার নির্দেশ মমতার

রবিবার থেকে শুরু হবে বঙ্গে প্রবল দুর্যোগ, গণনা কেন্দ্রে বাড়তি সর্তকতা নেওয়ার পরামর্শ

গণনাকেন্দ্রকে দুর্গে পরিণত করতে নিয়োগ আরও ১৬৫ কাউন্টিং পর্যবেক্ষক ও ৭৭ পুলিশ অবজার্ভার

‘‌যখন মানবতা পথ দেখায়, তখন আশার জয় হয়’‌, মানবিক বার্তা অভিষেকের

ভোট মিটতেই ভোলবদল,  শর্তসাপেক্ষে তৃণমূলের সঙ্গে সন্ধি করবেন হুমায়ুন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ