নারকীয় ঘটনা নদিয়ায়! মানসিক ভারসাম্যহীন যুবতীকে যৌন হেনস্থা, গ্রেফতার বৃদ্ধ

Share:

নিজস্ব প্রতিনিধি, শান্তিপুর : ফের নদীয়ার শান্তিপুরে যৌন হেনস্থার শিকার এক যুবতী। মানসিক ভারসাম্যহীন ওই যুবতীর অসহয়তার সুযোগ নেওয়ার অভিযোগে গ্রেফতার ১। ধৃতের নাম গোপাল পান্ডে।

জানা গিয়েছে, শান্তিপুর থানার নৃসিংহপুর ইন্দিরা আবাসন কলোনি এলাকায় এই নক্কারজনক ঘটনা ঘটেছে। রাত দুটো নাগাদ ওই যুবতী বাথরুমে গিয়েছিল। বাথরুম থেকে ঘরে ফেরেনি সে। বেশ অনেকক্ষণ কেটে যাওয়ার পরে পরিবারের লোকজন তার খোঁজ শুরু করে। বেশ কিছুক্ষণ পরে এর প্রতিবেশী মহিলা নির্যাতিতা যুবতীকে বাড়িতে নিয়ে আসে। সে জানান, গোঙানির আওয়াজ পেয়ে ঘর থএকে বেরিয়ে নির্যাতিতাকে বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। ওই সময় গোপাল পান্ডে নামে এক বৃদ্ধকে রাস্তায় দেখা গেছে বলে ওই পরিবার জানায়। জিজ্ঞাসা করলে যুবতী জানায়, তার সঙ্গে খারাপ কাজ করার চেষ্টা করেছে গোপাল পান্ডে। ঘটনায় শান্তিপুর থানায় পরিবারের পক্ষ থেকে নিয়ে আসা হয় যুবতীকে। মারামারির ঘটনা ঘটেছে বলে থানায় এসে প্রথমেই যুবতীর পরিবারের নামে অভিযোগ করে গোপাল পান্ডে ও তার পরিবার।

থানায় গোপাল পান্ডেকে দেখে পরিবারের কাছে চিৎকার করে বলতে থাকে এবং আঙুল দিয়ে দেখাতে থাকে অভিযুক্তকে। এরপরেই থানা থেকে তখনি চম্পট দেয় অভিযুক্ত গোপাল পান্ডে। এরপরে শান্তিপুর থানায় নির্যাতিত যুবতী পরিবারের পক্ষ থেকে গোপাল পান্ডের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। গোপাল পান্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয় পরিবারের পক্ষ থেকে। কিছুক্ষণের মধ্যেই অভিযুক্ত গোপাল পান্ডেকে গ্রেফতার করে নিয়ে আসে শান্তিপুর থানার পুলিশ। অপরদিকে নির্যাতিত যুবতীর মেডিকেল টেস্ট করানো হয় শান্তিপুর হাসপাতালে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

‘২০২৬ আমার জন্যে খুবই ব্যস্ত বছর, অন্য কিছু ভাবছি না’, রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন হুমা

কেরিয়ারে বারবার বাধা আসছে? মেঝেতে ব্যাগ রাখার অভ্যাসও হতে পারে কারণ

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর

মাত্র ৩ জন পড়ুয়া, শিক্ষক ২ জন, বন্ধ হওয়ার মুখে চন্দননগরের সরকারি স্কুল

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

চাঁদা আদায়ে শীর্ষে ডিএমকে, তৃণমূল কংগ্রেসের কোষাগারে কত জমা পড়েছে?

ধর্ষণ মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ‘তহেলকা’র প্রতিষ্ঠাতা তরুণ তেজপালের

দুর্গাপুজোয় বেড়ানোর প্ল্যান? চতুর্থী থেকে ষষ্ঠী কোন দিনের টিকিট কবে পাবেন? জানুন এখনই

ভাণ্ডারার পর প্লাস্টিকে ভরল শ্রাবণী মেলার চত্বর, ঝাঁটা হাতে পরিচ্ছন্নতার বার্তা পুলিশের

‘পরিবার দেউলিয়া, বেঁচে থাকতে ‘সি’ গ্রেড ছবিতে অভিনয়’, দুঃখ ভরা কাহিনি বাঙালি অভিনেত্রীর