লেপ-কম্বল রেডি রাখুন, ৫ জেলায় চলবে শৈত্যপ্রবাহ

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমি ঝাঞ্ঝা মিটেই স্বমহিমায় রাজ্যবাসীর কাছে ধরা দিচ্ছে শীত। তবে কনকনে শীতের অনুভূতি ঠিক কবে থেকে মিলবে? এই প্রশ্ন উঁকি দিচ্ছিল শহরবাসীর মনে। এবার অবশেষে মনের ইচ্ছাপূরণ  হবে রাজ্যবাসির। চলতি সপ্তাহেই হাড়হিম করা ঠাণ্ডার অনুভব পাওয়ার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। 

বৃহস্পতিবার দুপুরে এক স্পেশ্যাল ব্যুলেটিন জারি করে আবহাওয়া দফতর জানিয়েছে,  শুক্রবার ১৩ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে। অর্থাৎ, এই জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যাবে এবং একই সঙ্গে সেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪.৫ থেকে ৬.৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকবে। 

পুরুলিয়া ৪৮ ঘণ্টার মধ্যে ৯.১ ডিগ্রি সেলসিয়াস থেকে পৌঁছে গিয়েছিল ১২.১ ডিগ্রিতে। কিন্তু তারপরেই আকস্মিকভাবে আবহাওয়ার বদল ঘটে।  বৃহস্পতিবার ভোর রাতে এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ৮.১ ডিগ্রিতে। আবহবিদরা জানাচ্ছেন, আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার তাপমাত্রাই ৩–৪ ডিগ্রি কমে যাবে। এর ফলেই শৈত্যপ্রবাহ চলবে পাঁচ জেলায়।

রোগীদের লুটছে বেসরকারি হাসপাতাল! ১১ টাকার পণ্যের বিল ৩২৫ টাকা

‘শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছি’, বাদশার সঙ্গে বিয়ে ভাঙা নিয়ে মুখ খুললেন ইশা রিখি

চকোলেট খাওয়ার পরই বিপত্তি! বেড়াতে গিয়ে রহস্যজনক মৃত্যু ২৩ বছরের তরুণীর

রেস্তরাঁর স্বাদ এবার বাড়িতেই, বানিয়ে ফেলুন নরম তুলতুলে চিংড়ির মোমো

ভারতীয় নৌজাহাজে পাক যুদ্ধজাহাজের ধাক্কা, ইসলামাবাদের রাষ্ট্রদূতকে তলব নয়া দিল্লির

ভোজনরসিকদের জন্য দারুণ চমক! বানিয়ে নিন পুঁটি মাছের কেবাং

মারধর করে বাড়ি থেকে বের করে দিল ছেলে-বউমা, প্রতিবাদে রাস্তায় ধর্নায় বসলেন বৃদ্ধ দম্পতি

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?