আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভিন রাজ্যে কাজে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে পরিযায়ী শ্রমিককে অপহরণ, মুক্তিপণ দাবি

নিজস্ব প্রতিনিধি,মালদা: ভিন রাজ্যে কাজে নিয়ে যাবে বলে, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক পরিযায়ী শ্রমিককে অপহরণের অভিযোগ। ১ লক্ষ ১৬ হাজার টাকা মুক্তিপণের দাবি। মালদহের হবিবপুর থানার(Habibpur P.S.) দাল্লা এলাকার ঘটনা। পরিযায়ী শ্রমিকের পরিবার দ্বারস্থ হয়েছেন মালদহ জেলা পুলিশ সুপারের। জানা গেছে অপহৃত পরিযায়ী শ্রমিকের নাম উমেশ রায়। তার বাবা হীরেন রায়ের অভিযোগ, তার ছেলে ভিন রাজ্যে শ্রমিকের কাজ করে। সেই সূত্রে রবিবার সকালে মালদার গাজোল থানার ওলতোড় এলাকার বাসিন্দা পেশায় লেবার সরবরাহকারী মুকুল বিশ্বাস তার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।

বেঙ্গালুরুতে(Bangaluru) শ্রমিকের কাজে নিয়ে যাবে বলে বাড়ি থেকে নিয়ে যায়। এরপর সন্ধ্যা নাগাদ হঠাৎ সংশ্লিষ্ট ওই ব্যক্তি ফোন করে বলে তার ছেলেকে অপহরণ করা হয়েছে। মুক্তিপণ চাই। অপহৃত শ্রমিককে দিয়ে তার জামাইবাবুর ফোনে ফোন করিয়ে এ কথা বলা হয় টাকা না দিলে ওই শ্রমিককে মারধর করা হচ্ছে।এরপরই তারা পুলিশের দ্বারস্থ হন।

সোমবার এই মর্মে মালদা জেলা পুলিশ সুপারের(SP Malda) কাছেও অভিযোগ জানানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। ওই শ্রমিককে কোথায় আটকে রাখা হয়েছে এবং যে ঠিকাদার ওই পরিযায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গেছে তার গাজলের বাড়িতে হানা দেয় পুলিশ। কিন্তু সন্ধান পাওয়া যায়নি। ওই ঠিকাদারকে খুঁজছে পুলিশ।পুলিশ তদন্তে নেমে আরও জানতে পেরেছে, যে পরিযায়ী শ্রমিককে অপহরণ করা হয়েছে, যে আগের থেকে মোটা অংকের টাকা ঋণ নিয়েছিল, যার বিরুদ্ধে অপহরণের অভিযোগ সেই লেবার কন্ট্রাক্টরের এর কাছ থেকে। কেন এই টাকা ধার দেওয়া হয়েছিল তা পুলিশ জানার চেষ্টা করছে।

Published by:

Share Link:

More Releted News:

দক্ষিণ হাওড়ায় ভোটকেন্দ্রে হেনস্থার অভিযোগ, সেক্টর অফিসারের বিরুদ্ধে ক্ষোভ বিজেপি প্রার্থীর

রাজ্যে দ্বিতীয় দফার ভোটের মাঝে আচমকাই শুভেন্দুকে ফোন শাহের

শুভেন্দুকে ঘিরে ‘চোর–চোর’ স্লোগান, ভবানীপুরে কেন্দ্রীয় বাহিনী ডেকে ছুটে পালালেন

পূর্বস্থলী দক্ষিণ বিধানসভায় পড়ল ভুয়ো ভোট, চাঞ্চল্য

চাপড়ায় ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, গ্রেফতার TMC এজেন্ট

‘সিংঘমের’ নাকের ডগায় ইভিএমে টেপ!‌ রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ