‘পরিকল্পিত বাঙালি নিশ্চিহ্ন অভিযান’, পুণেতে পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে সুর চড়াল তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি, বিন্নাগুড়ি : ফের বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু। এবার মহারাষ্ট্রের পুণেতে জলপাইগুড়ির বিন্নাগড়ির বাসিন্দার রহস্যমৃত্যু। এই ঘটনা সামনে আসার পর ছড়িয়েছে চাঞ্চল্য। এই ঘটনাকে টার্গেট কিলিং বলে কটাক্ষ তৃণমূলের। মৃত পরিযায়ী শ্রমিকের নাম দীপু দাস।

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ঠিকাদারের হয়ে বাইরে বাইরে কাজ করতেন দীপু দাস। মহারাষ্ট্র, ব্যাঙ্গালোর, চেন্নাইতে কাজ করতেন তিনি। সেখানেই তাঁর মৃত্যুর খবর জানা যায়। এক ঠিকাদার তাঁর রক্তাক্ত দেহের ছবি পাঠিয়েছিল পরিবারের কাছে। সেই রক্তাক্ত দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে। গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই তৃণমূল প্রতিবাদে সোচ্চার হয়েছে। সোশ্যাল মিডিয়ায় মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের ভিডিও শেয়ার করে তৃণমূলের অভিযোগ, এটা আটকে রেখে হেনস্তা নয়, টার্গেট কিলিং।

তৃণমূল সোশ্যাল মিডিয়ায় লিখেছে, জলপাইগুড়ির বিন্নাগুড়ির এক পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। পুনের এক ঠিকাদার তার মৃতদেহের রক্তাক্ত ছবি তার পরিবারের সদস্যদের কাছে পাঠিয়েছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল, যার মধ্যে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নও ছিল। গত সপ্তাহেই, উত্তর ২৪ পরগনার আরও এক বাঙালি শ্রমিককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার ছিন্নভিন্ন দেহ বস্তায় ভরে মহারাষ্ট্রে তার বাড়ির কাছে ফেলে দেওয়া হয়েছিল। এটা আটকে রেখে হেনস্তা নয়, টার্গেট কিলিং। বিজেপি শাসিত রাজ্যে  বাঙালিদের শিকার, আক্রমণ এবং দায়মুক্তির মাধ্যমে হত্যা করা হচ্ছে। জাতীয় মানবাধিকার কমিশন এই বিষয়টি দেখছে না বলেও অভিযোগ তুলেছে তৃণমূল।

 

বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্তা করার অভিযোগ উঠছিল। গত সপ্তাহেই মহারাষ্ট্রে বাদুড়িয়ার বাসিন্দার দেহ উদ্ধার হয়েছিল। বাড়ির কাছেই বস্তাবন্দি অবস্থা তাঁর দেহাংশ উদ্ধার হয়েছিল। এবার পুণেতে রহস্যমৃত্যু পরিযায়ী শ্রমিকের।

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবার খোলা থাকবে ব্যাঙ্ক

‘খেলতে নয়, বালিশ কিনতে জাপানে?’ স্ত্রী সঞ্জনার খোঁচায় মজার জবাব বুমরাহর, ভাইরাল ভিডিও

সরকারি বাসে ভাড়া চাওয়ায় কন্ডাক্টরকে থাপ্পড়! পাল্টা হেনস্থার অভিযোগ মহিলা যাত্রীর

‘নেশাগ্রস্তদের জন্যই ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটে,’ দাবি মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজো নিয়ে কার্তিক মহারাজকে বড় দায়িত্ব দিল রাজ্য সরকার

চাল নয়, অতিথিদের চমক দিতে সেমাই দিয়ে বানান সুস্বাদু পোলাও, রইল রেসিপি

ইন্দোর থেকে গ্রেফতার পার্থ-ঘনিষ্ঠ নৈহাটির তৃণমূল যুবনেতা বিষ্ণু অধিকারী, কী অভিযোগ?

‘ঈশ্বরই ইরানকে জয়ী করবেন’, হাতে লেখা চিঠিতে বিশেষ বার্তা মোজতবা খামেনির

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত ১১

বাইকে পিছু ধাওয়া করে তরুণীকে হেনস্থা! স্কুটি থেকে ফেলে দেওয়ার অভিযোগ যুবকদের বিরুদ্ধে , চাঞ্চল্য দিল্লিতে

দ্রুত জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী