SIR : ভোটার লিস্টে নাম তুলতে ঘরে ফিরছেন পরিযায়ীরা

Share:

নিজস্ব প্রতিনিধি : আর মাত্র কয়েকদিন। তারপরেই শুরু হয়ে যাবে রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন তথা SIR। রাজ্যের সর্বত্র এখন শুধুই প্রস্তুতি। ভোটার লিস্টে নিজেদের নাম রাখতে ঘরে ফিরছেন পরিযায়ীরা। মঙ্গলবার থেকে বাড়িতে বাড়িতে গিয়ে বিএলওরা এসআইআর-র কাজ করবেন। তার আগেই বাড়িতে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা।

ভিন রাজ্য থেকে তাদের ঘরে ফেরানোর দায়িত্ব নিয়েছে তৃণমূল। কোচবিহারের প্রায় চার থেকে পাঁচ লক্ষ মানুষ ভিন রাজ্যে কাজ করেন। রাজ্যের প্রতি জেলাতেই এক ছবি। বাইরে কাজ করেন বহু মানুষ।  এদের মধ্যে বেশিরভাগই তৃণমূলের ভোটব্যাঙ্ক বলে পরিচিত। এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে তাদের ফিরিয়ে আনার জন্য উদ্যোগ নিয়েছে তৃণমূল। ইতিমধ্যেই বুথে বুথে কমিটি তৈরি করেছে ঘাসফুল শিবির। পরিযায়ীদের বাড়িতে ফেরানোর জন্য আর্থিক সাহায্য করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব ও দক্ষিণ ভারত থেকে ট্রেনে করে বহু পরিযায়ীরা আসছেন ঘরে।

আগামী মঙ্গলবার বাড়িতে বাড়িতে পৌঁছে যাবেন বিএলওরা। ভোটার লিস্টে অবৈধ ভোটার বাছতে প্রতি বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করবেন তাঁরা। এই কাজ করার জন্য আগে থেকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কিন্তু এই এসআইআর নিয়েই সোচ্চার রাজ্যের শাসক দল। প্রথম থেকেই এসআইআরের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষের বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, একটি বৈধ ভোটারও যেন বাদ না যায়। এই নিয়ে মঙ্গলবার রাজপথে নামতে চলেছেন মুখ্যমন্ত্রী (CM)। তারপরের দিনেই বীনাপানি দেবীর ঘরের সামনে আমরণ অনশনে বসতে চলেছেন মমতাবালা ঠাকুর। শনিবার এমনই কথা জানিয়েছেন তিনি। এসআইআর (SIR) করে নাম বাতিল দেওয়া চলবে না এমনই দাবি তোলা হয়েছে।

 

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই