রাজ্যে হালকা শীতের আমেজ, লেপ-কম্বল তুলে রাখবেন? কী বলছে হাওয়া অফিস?

Share:

নিজস্ব প্রতিনিধি : কয়েকদিন পারদ উর্দ্ধমুখী থেকে সপ্তাহান্তে কিছুটা নেমেছে তাপমাত্রা। দক্ষিণবঙ্গে ফিরেছে শীতের আমেজ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরে। পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা আরও ১-২ ডিগ্রি কম। সকালে এবং রাতে শীতের আমেজ টের পাওয়া গেলেও বেলা বাড়তেই অস্বস্তি। সরস্বতী পুজোতে সেই অস্বস্তি কিছুটা হলেও উধাও।

আবহাওয়া দফতর সূত্রে খবর, সপ্তাহান্তে তাপমাত্রা নিম্নমুখী। ফলে বাঙালি যে আশঙ্কা করছিল, শীতের বিদায় নিয়ে, এখনই সেটা হচ্ছে না। হালকা শীতের আমাজ টের পাওয়া যাচ্ছে। আগামী ৫-৭দিন এমনই তাপমাত্রা বজায় থাকবে। শনিবার কলকাতার তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াসে রয়েছে। সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা নেমেছে শহরে। আগামী ৫-৭ দিন ১৪ থেকে ১৬ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করবে তাপমাত্রা। পশ্চিমের জেলাতেও তাপমাত্রা থাকবে ১১-১৪ ডিগ্রির ঘরে। সঙ্গে থাকবে কুয়াশার দাপট। কোথায় হালকা, কোথাো মাঝারি কুয়াশা থাকবে।

দক্ষিণবঙ্গে যখন শীতের আমেজ হালকা, তখন উত্তরে কনকনে ঠাণ্ডা। পাহাড়ি এলাকায় ৩-৫ ডিগ্রির ঘরে তাপমাত্রা। দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পংয়ে তাপমাত্রা নিম্নমুখী। বাকি জেলাগুলোতে তাপমাত্রা ১০-১১ ডিগ্রির ঘরে। সন্ধ্যেবেলায় তাপমাত্রা অনেকটাই নামবে। পশ্চিমী ঝঞ্ঝার যাওয়া আসার কারণে শীতের ওঠানামা চলছে। আগামী দুদিনের মধ্যে নতুন একটি ঝঞ্ঝা আসছে বলে জানা গিয়েছে। ফলে উত্তুরে হাওয়া বেশ কিছুটা বাধা প্রাপ্ত হবে। সর্বনিম্ন তাপমাত্রা ও বৃদ্ধি পাবে। দক্ষিণবঙ্গের কোথাও সর্বনিম্ন তাপমাত্রা সিঙ্গেল ডিজিটে থাকবে না। প্রজাতন্ত্র দিবসের পরেই পশ্চিম হিমালয় এলাকায় ঝঞ্ঝা আসবে কিন্তু তা কবে তা এখনো স্পষ্ট করে বলা হয়নি।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা