মিনাখাঁয় জোরপূর্বক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ভাসুরের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি,মিনাখাঁ: বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে স্বামীহারা গৃহবধূর বাড়ির ভেতরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল ভাসুরের বিরুদ্ধে। গৃহবধূর অভিযোগ গত রবিবার সন্ধ্যা বেলায় যখন বাড়িতে আর অন্যান্য সদস্যরা ছিল না, তখন তার ভাসুর জোর করে বাড়ির ভেতরে ঢোকে। গৃহবধূকে মারধর করে মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করে। সেই ঘটনার পর ওই গৃহবধূ অসুস্থ হয়ে পড়েন। কিছুটা মানসিকভাবে সুস্থ বোধ করার পর শুক্রবার ওই গৃহবধূ, ভাসুরের বিরুদ্ধে মিনাখাঁ থানায়(Minakha P.S.) এসে লিখিত অভিযোগ দায়ের করেন।

এমনকি ওই গৃহবধূ যখন মিনাখাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করতে আসেন তখনও তাকে মারধর করা হয় এমনকি তাকে খুন করারও চেষ্টা করা হয় বলে অভিযোগ। অভিযোগ দায়ের করার পর গৃহবধুর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে। অভিযোগ দায়ের হওয়ার পরেই ঘটনার তদন্ত শুরু করেছে মিনাখাঁ থানার পুলিশ। এইভাবে স্বামীহারা এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় তীব্র চঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সকলে ওই ভাসুরের কঠিন শাস্তির দাবি জানিয়েছে।

ওই গৃহবধূ সংবাদমাধ্যমের সামনে অভিযোগ করেন, শুক্রবার সকালে তিনি যখন থানায় অভিযোগ জানাতে যাচ্ছিলেন সেই সময় তার ভাসুর এবং তার পরিবারের সদস্যরা তাকে দাঁ দিয়ে কোপাতে যায়। এখন সে রীতিমত আতঙ্কে রয়েছে। থেকে বাড়ি ফিরে যাওয়ার পর তার ওপর আক্রমণ হতে পারে বলে মনে করছেন।পুলিশ ওই গৃহবধূকে(House Wief) দিয়ে আদালতে গোপন জবানবন্দি করানোর প্রস্তুতি নিচ্ছে। গ্রামবাসীদের বয়ান রেকর্ড করবে পুলিশ।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6