গুলশন কলোনিকাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত মিনি ফিরোজ, কীভাবে পুলিশের জালে?

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : গুলশন কলোনির শ্যুটআউটের ঘটনায় অবশেষ পুলিশের জালে মূল অভিযুক্ত মিনি ফিরোজ। দিল্লির আজমেরগেট থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার ১০ দিন পরে অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে সে। কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা ও আনন্দপুর থানার পুলিশ আজমের গেটে তাঁর খোঁজ পেয়েই তাকে গ্রেফতার করেছে।

জানা গিয়েছে, গুলশন কলোনিতে শ্যুটআউটের ঘটনার পরে একে একে ৪ জনকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু মূল অভিযুক্তের কোনো হদিশই পাচ্ছিল না পুলিশ। তল্লাশি করেও তার টিকিও খুজে পাওয়া যাচ্ছিল না। তবে সোশ্যাল মিডিয়ায় ভালই অ্যাক্টিভ দেখা গিয়েছে মিনি ফিরোজকে। বার বার প্রশ্ন উঠছিল, সোশ্যাল মিডিয়ায় যে প্রায় ভিডিও পোস্ট করছে তাকে কেন ধরতে পারছে না পুলিশ। এই সূত্রে জানা যায়, ফোনের সিম খুলে রেখেছিল ফিরোজ। ওয়াইফাই ব্যবহার করে ভিডিও পোস্ট করত সে। ঘটনার পর বিহার হয়ে দিল্লিতে গিয়ে গা ঢাকা দিয়েছিল।কিন্তু সেখানেও শেষ রক্ষা হল না। মিনি ফিরোজকে দিল্লি থেকে নিয়ে আসা হচ্ছে কলকাতায়। সোমবারই তাকে তোলা হবে আলিপুর আদালতে। পুলিশ সূত্রের খবর, ব্লুপ্রিন্ট করে গুলশন কলোনিতে হামলা চালানো হয়। হামলার কয়েক ঘণ্টা আগে কলকাতা ছেড়েছিল। বার বার সোশ্যাল মিডিয়া তাকে দেখা যাচ্ছিল। কিন্তু পুলিশ তার নাগাল পাচ্ছিল না। রবিবার দিল্লির আজমের গেট থেকে অন্যত্র যাওয়ার পরিকল্পনা করছিল ফিরোজ। তখনই তদন্তকারীরা সূত্র মারফত পেয়ে তারে আটক করে।

গত ১১ সেপ্টেম্বর গুলশন কলোনিতে দুষ্কৃতী দৌরাত্ম্য চলে। গুলশান কলোনির অটো স্ট্যান্ডে সন্ধ্যায় পরপর গুলি চালায় দুষ্কৃতীরা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। গুলি চালানোর ঘটনায় ৪জনকে গ্রেফতার করা হয়েছে।কিন্তু মূল অভিযুক্ত মিনি ফিরোজের দেখা মেলেনি। কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলির ঘটনার একবছর হওয়ার আগেই ফের উত্তপ্ত দক্ষিণ কলকাতার গুলশন এলাকা। একের পর এক গুলির শব্দে কেঁপে উঠল এলাকা। বোমাবাজির মুহূর্তের ছবি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে।

‘মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তৃণমূলের অস্তিত্ব ছিল,’ দাবি দিলীপের

বিয়ের আগেই সন্তানের জন্ম দিলেন লেডি গাগা, বাবা হলেন বিশ্বখ্যাত গায়িকার বাগদত্তা পোলানস্কি

বন্যাত্রাণ পৌঁছানোর সময় নৌকায় থাকা চিকিৎসকদের আক্রমণ কুমিরের, তার পর…

ভারতকে উপহার জিনপিং-য়ের, গুয়াংজু থেকে নয়াদিল্লি বিমান পরিষেবা শুরুর ঘোষণা চিনের

টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন এই বোলার, পিছনে ফেললেন কাকে?

নিম্নচাপ সরতেই কমছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

ED অভিযানের পরেই বড় সিদ্ধান্ত, কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা হরিশ রাওয়াতের

শনিবার অর্থাৎ আজ থেকে দিল্লিতে শুরু হচ্ছে ব্রিকস সম্মেলন 

ওভারটেক করতে গিয়ে বিপত্তি! পরপর তিনটি গাড়ির সংঘর্ষে রাশিয়ায় মৃত অন্তত ১২

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

হামলার পর তেল পরিবহণে বড় পদক্ষেপ, পাইপলাইন বন্ধ করল সৌদি আরব

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক