তাজপুরে হকার উচ্ছেদকে কেন্দ্র করে ফরেস্ট অফিসারের সঙ্গে প্রকাশ্যে বাদানুবাদে জড়ালেন মন্ত্রী অখিল গিরি

Share:

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: তাজপুরের হকার উচ্ছেদ করতে গেলে ফরেস্ট অফিসারকে হুমকি দেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি। এমনটাই অভিযোগ তার বিরুদ্ধে। সমুদ্র সৈকতে হকার বসাকে কেন্দ্র করে তর্ক বিতর্কের শুরু হয়। মন্ত্রী অখিল গিরির(Minister Akhil Giri) অভিযোগ কোন আলোচনা ছাড়াই সেখানকার ফরেস্ট অফিসার রাতের অন্ধকারে হকারদের দলগুলি ভেঙে গুড়িয়ে দেয়। একে কেন্দ্র করে শনিবার সকালে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। প্রকাশ্যে মন্ত্রী ও স্থানীয় বিধায়ক অখিল গিরির সঙ্গে বাধানবাদের জড়িয়ে পড়েন তাজপুরের মহিলা ফরেস্ট অফিসার(Forest Officer)।

তাজপুর সমুদ্র সৈকতের ধারে অবৈধভাবে বনদপ্তর এর জায়গায় দোকান বা ঘর গজিয়ে ওঠে। বন দফতরের ফরেস্ট অফিসারের অভিযোগ এইসব বেআইনি কাজে বাধা দিতে গেলেই মন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরির সাথে তর্কে জড়ান তিনি।ফরেস্ট অফিসার মনীষা সাউকে(Forest Officer Manisha Shaw) অতি দ্রুত বদলি করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। বন দফতরের অভিযোগ যে বনদপ্তরের জায়গায় আগে থেকেই কয়েকটি দোকান ছিল। তবে সমুদ্রের জলে সেই দোকান তলিয়ে যায়। পুনরায় শুক্রবার রাতে নতুন করে বনদপ্তরের জায়গায় দোকান তৈরি করেন ওই ব্যবসায়ীরা।

তখনই বনদপ্তর বাধা দিতে গেলে ঘটনাস্থলে আসেন রামনগরে বিধায়ক(MLA Ramnagar) অখিল গিরি। ফরেস্ট অফিসারের অভিযোগ মন্ত্রী দাঁড়িয়ে থেকে অবৈধ নির্মাণ করার মদত দেন। বনদপ্তরের আধিকারিকরা যখন বাধা দেয় তখন তাদের হুমকির শিকার হতে হয়। রাজ্যের মন্ত্রী অখিল গিরি গোটা বিষয়টি বিধানসভায় জানাবেন বলে জানিয়েছেন। পাল্টা বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে গোটা বিষয়টি তারা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের