আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লালন শেখের মৃত্যু নিয়ে বেফাঁস মন্তব্য অখিল গিরির

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর: বকটুইকাণ্ডে লালন শেখের সিবিআই হেফাজতে মৃত্যু নিয়ে বেফাঁস মন্তব্য করলেন রাজ্যের কারা দপ্তরের প্রতিমন্ত্রী অখিল গিরি(Akhil Giri)। সাংবাদিকদের তিনি বলেন, ওর (লালন শেখ- র )মৃত্যুটা অসুখে হয়েছে। অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। তাকে আমরা চিকিৎসা করিয়েছি। অনেকেই অসুস্থ অবস্থায় আসেন কারেকশন হোমে। যথাসাধ্য গভমেন্ট ভেতরে চিকিৎসা করেন । জটিল রোগ হলে বাইরে ও চিকিৎসা করে। কিন্তু কেউ মারা গেলে আর কিছু করার নেই। বকটুইকাণ্ডে লালন শেখের মৃত্যু নিয়ে যখন রামপুরহাট(Rampurhat) উত্তপ্ত এবং তুমুল বিক্ষোভের সম্মুখীন সিবিআই অফিসাররা সেই সময় রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অখিল গিরির এই মন্তব্য রীতিমত চিন্তায় ফেলেছে রাজ্যের শাসক শিবিরকে। এর আগেও মন্ত্রী অখিল গিরি তার দেশের রাষ্ট্রপতিকে নিয়ে কড়া বিতর্কিত মন্তব্য রীতিমতো সমালোচনার ঝড় তুলেছিল আদিবাসী সমাজে ।

আজ বারাকপুর সংশোধনাগারে যান রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরি। তিনি বারাকপুর সংশোধনাগারে এসে বন্দীদের অবস্থা সরজমিনে খতিয়ে দেখেন। তাদের সাথে কথাও বলেন। ব্যারাকপুর(Barrackpore) মহাকুমা সংশোধনাগারে রুটিন মাফিক ইনস্পেকশনে আসেন মন্ত্রী অখিল গিরি। সরকারি পরিষেবা ঠিকঠাক পাচ্ছেন কিনা, খাওয়া থাকা কোন অসুবিধা হচ্ছে কিনা সমস্ত বিষয় গুলো সংশোধনাগারে থাকা বন্দীদের সঙ্গে কথা বলে খোঁজ নেন তিনি।

এরপর বকটুই কাণ্ডে লালন শেখের সিবিআই হেফাজতে মৃত্যু নিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ওর মৃত্যুটা অসুখে হয়েছে। অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন, তাকে আমরা চিকিৎসা করিয়েছি অনেকেই অসুস্থ অবস্থায় আসেন কারেকশন হোমে। যথাসাধ্য গভমেন্ট ভেতরে চিকিৎসা করেন জটিল রোগ হলে বাইরে ও চিকিৎসা করে। কিন্তু কেউ মারা গেলে আর কিছু করা নেই।শুভেন্দু অধিকারীর ডিসেম্বর মাসের ডেড লাইন প্রসঙ্গে তিনি বলেন, ঐরকম পাঁচটা ডেট বেরিয়ে যাবে কিন্তু কিছু করার নেই, ওগুলো সব বাজারে চমক।

পঞ্চায়েত নির্বাচনে(Panchayet election) কি হবে শুভেন্দু অধিকারী আগে বলে দিচ্ছেন। সেই প্রসঙ্গে মন্ত্রী বলেন, ওরা প্রার্থী খুঁজে পাবে না ।ওদের সাংগঠনিক ১২০০ মন্ডল কমিটি করার কথা। এখনো ৩০০ বেশি জোগাড় করতে পারেনি। এই ভাবেই রাজ্যের বিরোধী দল বিজেপি ও তার নেতা শুভেন্দু অধিকারীকে(Suvendu adhikari) রাজনৈতিক নিশানা করেন মন্ত্রী অখিল গিরি।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

ব্যারাকপুরে পুরসভার কর্মী রাজনৈতিক দলের এজেন্ট হয়ে বুথে বসার অপরাধে আটক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ