নববর্ষে হাওড়ায় নতুন তৃণমূল কার্যালয়ের উদ্বোধন করলেন মন্ত্রী অরূপ রায়

Share:

নিজস্ব প্রতিনিধি,কলকাতা ও হাওড়া: বাংলা নববর্ষ দিবসকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালিত হল । এই দিনটিকে বেছে নিয়ে রবিবার মধ্য হাওড়া কেন্দ্র তৃণমূল কার্যালয়ের উদ্বোধন হল।উদ্বোধন করলেন খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী অরূপ রায়। জানা গিয়েছে, এই কার্যালয় থেকে লোকসভা ভোটের সমস্ত কাজ পরিচালনা করা হবে। এদিন কার্যালয়ের উদ্বোধন করে হুগলির সিপিআইএম প্রার্থী দীপ্সিতা ধরের প্রশ্নের উত্তরে অরূপ রায়(Arup Roy) জানান,” বেকার যুবকদের থেকে টাকা নিয়ে চাকরি দিয়ে যারা দুর্নীতি করেছে- তাদের শাস্তির দরকার আছে।

রাজ্যের শাসক দলের নেতাদের জেল খাটা প্রসঙ্গে তিনি জানান,’ অন্যায় করলে জেল খাটতে হবে।” পাশাপাশি রাজনৈতিক কাদা ছোঁড়াছুঁড়ির প্রসঙ্গে সৌজন্য রাখতে আবেদন করলেন সাধারণ কর্মী থেকে নেতৃত্ব দের সবাইকে। এদিন এই নতুন কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে অরূপ রায়কে মিষ্টিমুখ করান দলের কর্মীরা। নতুন এই কার্যালয়ে গণেশ লক্ষ্মী পুজো করা হয়। এদিকে,প্রতিবারের মত এবারও নববর্ষতে বারপুজোর(Bar Pujo) মাধ্যমে হয়ে গেলো মরসুমের শুরু।

কলকাতার দুই প্রধানও তার ব্যতিক্রম নয়। মোহনবাগান যেমন সোমবারে মুম্বই এফসি ম্যাচে জয় পেয়ে লিগ শিল্ড ঘরে তুলতে চায় ঠিক তেমনই ইস্টবেঙ্গল আগামী মরসুমে আরও ভালো দল গঠন করতে চায়। বাগান সচিব দেবাশিস দত্ত(Debashis Dutta) আবার এদিন বল পুজো করলেন। ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার আবার শোনালেন সমর্থকদের আশার বাণী। বরাবরের মত এদিনও দুই ক্লাবেই সমর্থকদের ভিড় উপচে পড়ে। চলে খাওয়া দাওয়াও। এছাড়া এরিয়ান সহ অন্য বাকি ময়দানের ক্লাবগুলোতেও এদিন হল বারপুজো।

কাজ দেওয়ার নামে প্রতারণা, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পলাতক প্রতারক, বিক্ষোভে উত্তাল ঘাটাল

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

‘রাজ্যে আরও ১০২টি নতুন অমৃত ভারত স্টেশন,’ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

‘রাজ্যে আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার’, আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

চটজলদি সকালের টিফিনের জন্য সহজ, সুস্বাদু ও পুষ্টিকর রেসিপি দেখে নিন

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

একদিনের ব্যবধানে ফের কত কমল সোনা ও রুপোর দাম ? জেনে নিন

৮১ বছর বয়সে প্রেমিকার ছেলের হাতে খুন হলিউডের জনপ্রিয় অভিনেতা

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

ডিমের একঘেয়েমি পদে ক্লান্ত, ট্রাই করুন ‘ডিমের বেগমতি’

আত্মসমর্পণের জন্য পটনা আদালতে ‘খান স্যার’

হস্টেলের শৌচালয়ে উদ্ধার স্কুল ছাত্রীর দেহ! খুনের অভিযোগ পরিবারের, চাঞ্চল্য কৃষ্ণনগরে