হামলাকারীদের নিজেদের গায়ে আগুন দেওয়ার প্ল্যান ছিল : অরূপ রায়

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: পাস দেওয়া বিজেপি সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নিক কেন্দ্রীয় সরকার। সংসদ ভবনে হামলার প্রসঙ্গে কেন্দ্রকে তোপ রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের।সংসদ ভবনে আক্রমণের ২২ বছর পূর্তির দিনেই ফের  লোকসভা চলাকালীন হামলার ঘটনা ঘটে। আর এই হামলার দায় কেন্দ্রীয় সরকার তথা বিজেপির বলেই দাবি করেন বাণিজ্যিক খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন মন্ত্রী অরূপ রায়(Minister Arup Roy) । তিনি বলেন,’ যে বিজেপি সাংসদ এদেরকে সাংসদ ভবনে ঢোকার জন্য পাস দিয়েছিলো, তার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার কড়া ব্যবস্থা নিক।

আমরা এই ঘটনাতে সরাসরি বিজেপিকেই দায়ী করছি। ওই সাংসদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হোক। এছাড়াও মহুয়া মৈত্র(Mahua Moitra) এমন কোনো কাজ করেন নি যার জন্য তার সাংসদ পদ খারিজ করে দেওয়া হল। আসলে মহুয়া স্পষ্টবাদী ।তাই তাকে কেন্দ্রীয় সরকার ভয় পায়। সে আবার তার লোকসভা কেন্দ্র থেকে দ্বিগুন ভোটে জয়ী হয়ে আসবে।’ এছাড়াও তৃণমূল নেতৃত্বের সঙ্গে সংসদ ভবন কাণ্ডের মূল চক্রান্তকারী ললিতের ছবি প্রসঙ্গে মন্ত্রী দাবি করেন,’ এখন সবার হাতেই ক্যামেরাযুক্ত মোবাইল ফোন থাকে।

কেউ যখন খুশি ছবি তুলতেই পারে, এটা বলা যায় না। যদিও সংসদ ভবনের নিরাপত্তা আরও শক্তপোক্ত হওয়া উচিৎ ছিল। যে কেউ হাতে স্মোক বোম্ব(Smoke Bomb) নিয়ে ঢুকে পড়ছে। আমি তো এটাও শুনেছি তাদের নিজেদের গায়ে আগুন জ্বালানোর পরিকল্পনাও ছিল।’ পাশাপাশি বিজেপি শিবিরের তোলা তৃণমূল মানেই চোর স্লোগানকে কটাক্ষ করে মন্ত্রী বলেন,’ দেশবাসী জানে কারা আসল চোর।’

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

ভূমিধসের পাশেই ‘গরবা নাচ’! পর্যটকদের আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন

কন্যাসন্তানের জন্ম দিলেন বুবলী, তৃতীয়বার বাবা হলেন শাকিব খান! জোর গুঞ্জন

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

সরকারি দফতরে আচমকা হাজির বিধায়ক, গিয়ে যা দেখলেন….

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

আদালতের নির্দেশের পরে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন মালা রায়

চুপ! পাগলামো চলছেই , নিজেকে এবার জেমস বন্ড সাজিয়ে হাজির করলেন ট্রাম্প

মজুত করা সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য