শান্তিপুরের রাষ্ট্রীয় উদ্যানের সৌন্দর্যেয়নের উদ্বোধনে বিরবাহা হাঁসদা

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: নদিয়ায় রাষ্ট্রীয় উদ্যানের নবরূপে সুন্দর্যায়নের উদ্বোধনে পশ্চিমবঙ্গ সরকারের রাষ্ট্রমন্ত্রী তথা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত বনদপ্তর মন্ত্রী বিরবাহা হাঁসদা(Minister Birbaha Hasda) সোমবার উপস্থিত হন। উপস্থিত ছিলেন শান্তিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী, পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ সহ তৃণমূলের অন্যান্য শীর্ষ নেতৃত্বরা। সোমবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন করেন মন্ত্রী বিরবাহা হাঁসদা। নদিয়ার শান্তিপুরের রাষ্ট্রীয় উদ্যানে শান্তিপুর সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণপিপাসুদের আনাগোনা লেগেই থাকে।

তাই এই রাষ্ট্রীয় উদ্যান আরো উন্নততর সুন্দর্যায়ন করা হল। যেমন বসানো হয়েছে বোটিং লাইট, সাউন্ড ফাউন্টেন্ট, ১০০ টিরও বেশি রঙিন আলোয় আলোকিত করা হয় উদ্যানটি। এছাড়াও রাষ্ট্রীয় উদ্যানে বসানো হয়েছে বিশ্ব বাংলা লোগো এবং উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে ঘোষণা করা হয়, রাষ্ট্রীয় উদ্যান আজ থেকে প্লাস্টিক মুক্ত ভাবে পরিচালনা করা হবে। অন্যদিকে, মন্ত্রী বিরবাহা হাঁসদাকে পুষ্প স্তবক ও উত্তরীয় পরিয়ে সম্মাননা জানান অনুষ্ঠানে আগত বিশিষ্টজনেরা।

মন্ত্রী বিরবাহা হাঁসদা জানান, এই ধরনের উদ্যানগুলিকে যত বেশি সুন্দর করে গড়ে তোলা হবে তত অসাধারণ মানুষের তা উপভোগ্য হয়ে উঠবে। তিনি এই দপ্তরের পক্ষ থেকে সব সময় চেষ্টা করেন উদ্যান সুন্দর করে সাজিয়ে তোলার। আগামী দিনেও শান্তিপুরের রাষ্ট্রীয় উদ্যানকে ঘিরে আরো বেশ কিছু পরিকল্পনা বাস্তবায়িত করা হবে বলে জানান মন্ত্রী বিরবাহা হাঁসদা।

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং