কেন্দ্র ১০০ দিনের কাজের টাকা না দেওয়ায় বন সৃজন ব্যাহত হচ্ছে : পুলক রায়

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: কেন্দ্র সরকার ১০০ দিনের কাজের টাকা না দেওয়ায় বন সৃজন ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়(Minister Pulak Roy)। বৃহস্পতিবার হাওড়ার অন্যতম পর্যটনকেন্দ্র গড় চুমুকে(Garchumuk) হাওড়া জেলা পরিষদ ও হাওড়া বন বিভাগের উদ্যোগে বনমহোৎসব শীর্ষক অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে মন্ত্রী বলেন,”একশ দিনের কাজের টাকা না পাওয়া যায় এই মুহূর্তে পঞ্চায়েত স্তরে কোন কাজ করা যাচ্ছে না।

ফলে বিগত দিনে পঞ্চায়েত গুলোর পক্ষ থেকে যে বনসৃজনের কাজ করা হতো তা ব্যাহত হয়েছে। তবু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব উদ্যোগে ১০০ দিনের কাজের শ্রমিকদের টাকা দেওয়ার ব্যবস্থা করেছেন। প্রসঙ্গত বৃহস্পতিবার মন্ত্রী পুলক রায় তথা স্থানীয় বিধায়ক জানান,”আগামী দিনে গড়চুমুক চিড়িয়াখানায় জিরাফ এবং বাঘ আস্তে চলেছে।

এছাড়া নবগ্রামে(Nabagram) ভাগীরথী নদীর তীরে যে চর জেগে উঠেছে তার উপর বনভূমি তৈরি করা হবে বলেও জানান মন্ত্রী পুলক রায়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলাশাসক পি দীপপ্রিয়া, হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস, সহসভাধিপতি অজয় ভট্টাচার্য, বিধায়ক অরুনাভ সেন, নির্মল মাঝি প্রমুখ। এ দিন এই অনুষ্ঠানে বৃক্ষরোপণও করেন মন্ত্রী পুলক রায়।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য