‘আমরা পালিয়ে যাওয়ার লোক নই’, সপরিবারে ইডির স্ক্যানারে এসে ফুঁসে উঠলেন সুজিত বসু

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরনিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে নেমে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর স্ত্রী, কন্যা এবং পুত্রকে তলব করেছে। শুধু তাঁদেরই নয়, সোমবার তাদের জামাইকেও তলব করা হয়েছে। এই প্রসঙ্গে মন্ত্রী জানিয়েছেন যদি না যায় তো বলবে পালিয়ে যাচ্ছে। তারপরেই তিনি সদর্পে জানান, তিনি পালিয়ে যাওয়ার লোক নন।

পুরনিয়োগ মামলায় অনেকদিন ধরেই ইডির স্ক্যানারে রয়েছেন সুজিত এবং তাঁর পরিবার। এর আগে তাঁর অফিস এবং বাড়িতেও হানা দিয়েছিলেন ইডি আধিকারিকরা। ২০২৪ সালের জানুয়ারি মাসে লেকটাউনের দুটি বাড়িতে তল্লাশি চালান তাঁরা। দীর্ঘ সময় ধরে তল্লাশির পর উদ্ধার হয় বেশ কিছু নথি, সঙ্গে দমকল মন্ত্রীর মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়। তারপর কেটে গিয়েছে প্রায় দুবছর।  সম্প্রতি সুজিতের অফিস এবং পুত্রের ধাবায় তল্লাশি চালায় ইডি। সেখান থেকেও বেশ কিছু নথি উদ্ধার হয়। সেই সূত্র ধরেই এবার সুজিতের পরিবারের লোকজনদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করছে কেন্দ্রীয় সংস্থা।

সোমবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে গিয়েছিলেন সুজিত ঘোষের জামাই। তিনিও শ্বশুড়ের পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত। সেই টাকা নিয়ে কোনও দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখতেই তাঁকে ডেকে পাঠানো হয়েছিল। মঙ্গলবার ইডির দফতরে যান সুজিত কন্যা মোহিনী। তাকেও প্রায় আটঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়া মন্ত্রীর স্ত্রী ও পুত্রকেও  জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

এই বিষয়ে সুজিত বসুকে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের বলেন, “দেখতেই পাচ্ছেন আপনারা, আমার তো কিছু বলার অপেক্ষা রাখে না। ওরা গিয়েছে, নিজেদের কথা বলেছে। যদি না যায় তো বলবে পালিয়ে যাচ্ছে । আমরা পালিয়ে যাওয়ার লোক নই।”

লক্ষ্মীবারে চমক, বাড়ি-গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে, হঠাৎ হাতে টাকা আসবে

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা