আদিবাসীদের অনুষ্ঠানে ধামসার তালে পা মেলালেন মন্ত্রী স্বপন দেবনাথ

Share:

নিজস্ব প্রতিনিধি: মানুষের ভিড়ে বার বার মিশে যেতে পছন্দ করেন তিনি। তাঁর কাছে সমাজের উঁচুতলার মানুষের সঙ্গে নিচুতলার মানুষের মধ্যে কোনও প্রভেদ নেই। কর্মব্যস্ততার মধ্যেও ডাক পেলে ছুটে যান প্রান্তিকের মানুষের আমন্ত্রণে। সোমবারও (২ মার্চ) তার ব্যতিক্রম হল না। ধাত্রীগ্রামের বেলকুলি গ্রামের আদিবাসী পাড়ায় মারাং গুরুং ও বাহা পুজোর অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ। শুধু হাজির ছিলেন না, পুজোয় অংশ নিলেন এমনকি ধামসার তালে আদিবাসী মহিলাদের নাচে পা-ও মেলালেন। ফের একবার বুঝিয়ে দিলেন কেন তাঁকে বলা হয় অজাতশত্রু।

এদিন কালনার ২ নম্বর ব্লকে বাদলা অঞ্চলের আদিবাসীরা মেতে উঠেছিলেন মারাং গুরুং ও বাহা পুজোয়। ওই অনুষ্ঠানে তাঁরা আমন্ত্রণ জানিয়েছিলেন পূর্ব বর্ধমানের কান্ডারী হিসাবে পরিচিত মন্ত্রী স্বপন দেবনাথকে। ওই আমন্ত্রণে সাড়া দিয়ে পৌঁছে গিয়েছিলেন আদিবাসীদের মাঝে। তাঁকে বরণ করে নেন আদিবাসীরা। পুজোয়  অংশ নেওয়ার পাশাপাশি মহিলাদের অনুরোধে সাড়া দিয়ে ধামসা-মাদলের তালে পা-ও মেলান।

সংক্ষিপ্ত ভাষণে স্বপন দেবনাথ বলেন, ‘আদিবাসীদের অনুষ্ঠানে হাজির হতে পেরে ভীষণ ভাল লাগছে। আপনারা নিজেদের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রেখেছেন। মারাং গুরুংয়ের জন্য যদি কিছু করতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করবে। আদিবাসী ভাই-বোনদের বলছি, আপনাদের পাশে ছিলাম, আছি, থাকব। নিসঃঙ্কোচে যে কোনও সাহায্যের কথা বলবেন, সাধ্যমতো করব।’

কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? দিনক্ষণ জানালেন সমাজকল্যাণমন্ত্রী

শ্যামবাজার মেট্রোর নাম বদলে হবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র স্টেশন, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

সরকারি হাসপাতালে রোগীর খাবারের বরাদ্দ বৃদ্ধিতে সবুজ সংকেত, সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে

মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি, টার্বুলেন্সে পরে জখম যাত্রীরা

নারকেলডাঙায় বহুতল আবাসনের কার্নিশ থেকে উদ্ধার ব্যবসায়ীর রক্তাক্ত দেহ

ক্লাসরুমে নাক ডেকে ঘুমোচ্ছেন শিক্ষক, মোবাইল হাতে মগ্ন খুদেরা, ভাইরাল ভিডিও

বিষ্ণুপুরে কৃষ্ণ মন্দিরের বকুল-বেদীতে লাল চন্দনের পায়ের ছাপ, অলৌকিক কাণ্ড ঘিরে চাঞ্চল্য

মাত্র ১৮ বছর বয়সে প্রফেসর, ইতিহাস গড়ে গিনেস বুকে মার্কিন তরুণ, ভাঙলেন ৩০৬ বছরের রেকর্ড

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব

কাকলিদের অস্বস্তি বাড়িয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন না তাহের-খলিলুররা!

তৃষাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার উদয়নিধি স্ট্যালিন