প্রেমিক নাবালক, সন্তানকে নিয়ে ঘর ছাড়লেন গৃহবধূ

গৃহবধূর মন কেড়েছে অন্য কেউ। সে নাবালক।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ে হয়েছিল আগেই। তবে গৃহবধূর মন কেড়েছে অন্য কেউ। সে নাবালক। তাই ওই নাবালকের সঙ্গে নতুন করে সংসার পাততে ঘর ছাড়লেন গৃহবধূ। সঙ্গে নিলেন সন্তানকেও। পূর্ব মেদিনীপুরের তমলুকের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য।

শুরুটা বছর তিনেক আগে মিসড কল থেকে। তারপর কথা শুরু। এভাবেই ঘনিষ্ঠতা বাড়তে বাড়তে তা গড়ায় প্রেমের (AFFAIR) সম্পর্কে। সেখান থেকেই পরিণয়ের স্বপ্ন দেখা শুরু। প্রেমিক নাবালক। দু’জনের ধর্ম আলাদা। তবে কোনও বাধাই মানতে চাননি যুগল। সব উপেক্ষা করে নতুন সংসারের স্বপ্ন দেখলেও সারাদিনের পরে তাঁদের ফিরে যেতে হল নিজেদের ঘরেই।

তরুণীর বাড়ি তিলখোজা গ্রামে। আর নাবালকের বাড়ি ময়নার আনন্দপুরে। প্রেমিকের আনুমানিক বয়স ১৭। সে ভিন রাজ্যে শ্রমিকের কাজ করে। সূত্রের খবর, বেশ কয়েকদিন আগে স্বামী এবং স্ত্রীর মধ্যে বচসা হয়েছিল। তারপরেই সন্তানকে নিয়ে বাপের বাড়িতে চলে আসেন তরুণী। গত রবিবার সন্তানকে নিয়ে ওই গৃহবধূ পৌঁছে যান তাঁর প্রেমিকের বাড়ি। এদিকে তা দেখে হতবাক নাবালকের বাবা-মা।

প্রেমিক যুগলকে নিয়ে যাওয়া হয় থানায়। থানায় তাঁদের সঙ্গে দীর্ঘ আলোচনায় বসেন পুলিশ আধিকারিকরা। এরপরে থানা থেকে প্রেমিক এবং প্রেমিকা- দু’জনকেই যে যার নিজেদের বাড়িতে পাঠানো হয়েছে।

ডিম আর পোস্তর দুর্দান্ত জুটি, গরম ভাতের সেরা সঙ্গীকে বানিয়ে ফেলুন চটজলদি

মুসলিমদের এবার ‘হারামি’ বলে গালিগালাজ রামপুরের পুলিশ সুপারের, নিন্দার ঝড়

অ্যাম্বুল্যান্সের খালাসি থেকে কোটিপতি! সনৎ-কে নিয়ে বিস্ফোরক মন্তব্য অর্জুন সিংয়ের

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

হ্যারিকেনই ছিল ভরসা, স্বাধীনতার পর প্রথম বিদ্যুতের আলো পৌঁছল উত্তরবঙ্গের এই গ্রামে

কেকেআর অলরাউন্ডার রমনদীপের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী চার্লি চৌহান 

জমির সন্ধান চাই, গভীর রাতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি ঋষভের

বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করল আফগানিস্তান, চাপে ওয়েস্ট ইন্ডিজ

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

হিমাচলে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ৭, আহত একাধিক

নিম্নচাপের জেরে শনিতে ভাসবে বাংলা! হলুদ সতর্কতা জারি কলকাতায়

ভারত থেকে এবার কয়েক টন কাঁদানে গ্যাস নিল তারেক সরকার, কী করতে চলেছে?

সাতসকালে প্রকাশ্য রাস্তায় গুলি, ইসলামপুরে গুরুতর জখম প্রধান শিক্ষক

তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগ, গ্রেফতার নৈহাটির প্রাক্তন বিধায়ক