মিনাখাঁয় হাড়হিম ঘটনা! বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় নাবালিকার ওপর অ্যাসিড হামলা

Share:

নিজস্ব প্রতিনিধি, মিনাখাঁ : প্রতিবেশী নাবালিকাকে বিয়ে প্রস্তাব দিয়েছিল যুবক। কিন্তু তাতে রাজি হয়নি নাবালিকা। বিভিন্নরকম কুরুচিকর মন্তব্য থেকে শুরু হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। বিয়েতে রাজি না হওয়ায় নাবালিকার ঘরের ঘুলঘুলি দিয়ে ছাত্রীকে লক্ষ্য করে অ্যাসিড ছোঁড়ার অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে তাঁকে। সেখানেই চিকিৎসা চলছে নির্যাতিতার।

জানা গিয়েছে, কয়েকমাস ধরে মিনাখাঁ থানা এলাকার বাসিন্দা ওই নাবালিকাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল যুবক। নাবালিকা ও তার পরিবার বিয়েতে রাজি হচ্ছিল না। তারপরেই মোবাইলে নোংরা নোংরা এসএমএস পাঠাত ওই যুবক। পাশাপাশি হুমকিও দেওয়া হত বলে অভিযোগ। সোমবার রাতে নাবালিকার ঘরের জানলার ওপরের ঘুলঘুলি দিয়ে অ্যাসিড হামলা চালায় যুবক। গায়ে অ্যাসিড পড়তেই চিৎকার শুরু করে ওই নাবালিকা। সঙ্গে সঙ্গে ছুটে আসে পরিবারের সদস্যরা। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে। কিন্তু সেখানে অবস্থার অবনতি হওয়ায় কলকাতার এক সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসা চলছে তাঁর।

নাবালিকার পরিবারের অভিযোগ, অনেকদিন ধরেই মেয়েকে বিরক্ করছিল সে। বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছিল। কিন্তু তাতে রাজি না হওয়ায় হুমকিও দেওয়া হত। এবার রাতের অন্ধকারে মেয়ের ওপর অ্যাসিড হামলা চালিয়েছে। এর আগেও ওই যুবক অ্যাসিড হামলা করেছিল। ঘটনার কথা যুবকের পরিবারের সদস্যদের জানানো হয়েছিল। তারা কোনও ব্যবস্থা নেয়নি। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে অভিযুক্তের বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি করা হচ্ছে। অভিযু্ক্তের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ